তুরস্ক সিরিয়ায় মৃত্যু ছাড়ালো ৩৭ হাজার

তুরস্ক কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির ৩১ হাজার ৬৪৩ মারা গেছে। জাতিসংঘ ও সিরিয়া সরকারের তথ্যমতে পাঁচ হাজার ৮১৪ জন মারা গেছে সিরিয়ায়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তুরস্ক থেকে আরো দুটি সীমান্ত পথ দিয়ে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সহায়তা পাঠানোর ব্যাপারে জাতিসংঘের সঙ্গে একমত হয়েছে। কিন্তু বাশার আল-আসাদের কাছ থেকে অনুমতি নেওয়ার জাতিসংঘের সমালোচনা করেছে হোয়াইট হেলমেটস উদ্ধারকর্মী গ্রুপ।

জাতিসংঘ সহায়তা প্রধান মার্টিন গ্রিফিথ বলেছেন, উদ্ধার কাজ অনেকটা শেষ দিকে। সিরিয়ার উত্তর-পশ্চিমালের জনগণকে নিয়ে বিশ্ব ব্যর্থ হয়েছে।  

উদ্ধারকর্মীরা বলেছেন, উত্তর-পশ্চিম সিরিয়ায় উদ্ধার কাজ প্রায় শেষ পর্যায়ে। হোয়াইট হেলমেটস গ্রুপের রায়েদ আল সালেহ বলেছেন, আমরা তন্নতন্ন করে খুঁজেছি। আমাদের কাছে মনে হচ্ছে, ধ্বংসস্তুপের নিচে আর কেউ জীবিত নেই। তবে সব দিকে শেষ বারের মতো তল্লাশি শুরু করেছি।

গ্রুপটি বলেছে, আমরা নিখোঁজ ব্যক্তিদের নামও খুঁজতে শুরু করেছি। তবে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষুধার্ত মানুষগুলো সহায়তার আশায় প্রহর গুণছে। ভূমিকম্পের কারণে দ্বিতীয়বারের মতো সিরিয়ার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তীব্র শীতের মধ্যে মানুষ খোলা আকাশের নিচে বাস করছে। সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যর্থ হওয়ার বিষয়টি জাতিসংঘও স্বীকার করে নিয়েছে।

অন্যদিকে এমন কি ভয়াবহ ভূমিকম্পের এতোদিন পর উদ্ধার কাজে ঢিলা দিয়ে জাতিসংঘসহ সংশ্লিষ্টরা যখন আশ্রয়, খাদ্য এবং শিক্ষার দিকে মনোযোগ দিতে শুরু করেছে, তখন ভূমিকম্পের ১৮২ ঘন্টা পর ধ্বংসস্তুপের ভিতর থেকে একজন কিশোরকে উদ্ধার করা হয়েছে তুরস্কে। ১৯৮ ঘন্টা পর আরো দু’জনকে উদ্ধার করা হয়েছে। এমনি বিরল ঘটনা হয়তো আরো ঘটবে।

এনবিএস/ওডে/সি

Walton Ads