ভূমিকম্প আগে থেকে জানা সম্ভব নয়- সৌদি জিওলজিক্যাল সার্ভে
সারাক্ষণই ভূকম্পন পরিলক্ষিত হতে থাকলেও ঠিক কখন ও কোন স্থানে ভ’মিকম্প আঘাত হানবে তা জানা সম্ভব নয়। সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) একথা জানিয়েছে। সাম্প্রতিক যেসব দাবি করা হয়েছে সেগুলো হলো ব্যক্তিগত মতামত যা ভূমিকম্পের আগপরের ঘটনা নিয়ে গবেষণা ও পর্যবেক্ষণের ভিত্তিতে করা হয়নি।
গত শনিবার দেয়া এক বিবৃতিতে এসজিএসএর মুখপাত্র তারিক আবা আল-খাইল বলেন, জিওলজিক্যাল হ্যাজার্ড সেন্টার সারাক্ষণই লোহিত সাগরের মধ্যাঞ্চলের খাজের ফাটল বরাবর ভূকম্পন তৎপরতা পর্যবেক্ষণ করে থাকে।
তিনি আরও বলেন, অঞ্চলটিতে টেকটোনিক টেনশন বিদ্যমান রয়েছে কারণ সেখানে আফ্রিকান টেকটোনিক প্লেট ও আরাবিয়ান টেকটোনিক প্লেটের সম্মিলন ঘটেছে। এতে সেখানে দুর্বল থেকে মাঝারি ধরনের ভূকম্পন তৎপরতা পরিলক্ষিত হয়।
তারিক আবা আল-খাইল বলেন, লোহিত সাগরে যে সংখ্যক ভূকম্পন ধারণ করা হয় যেগুলো সুক্ষè ও বিপজ্জনক বলে মনে করা হয় না। তিনি আরও বলেন যে, সৌদি আরবে ভূকম্পন পর্যবেক্ষণের একমাত্র সংস্থা তাই ভূমিকম্প পর্যবেক্ষণে সঠিক তথ্য পেতে এসজিএস কর্মকর্তার সাথে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার তিন দিন আগে একজন ডাচ গবেষক এক টুইটে বলেন, দেশ দু’টিতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানতে যাচ্ছে। নেদারল্যান্ড ভিত্তিক সোলার সিস্টেম জিওমেট্রি সার্ভের ( এসএসজিইওএস) গবেষক ফ্রাঙ্ক হুগারবিটস তার পূর্বাভাসে বলেন, “শিগগিরই বা বিলম্বে এ অঞ্চলে (দক্ষিণমধ্য তুরস্ক, জর্ডান, সিরিয়া ও লেবাননে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে।”
কিন্তু এর পরপরই বিশেষজ্ঞরা এ দাবি নাকচ করে দিয়ে বলেন যে, ভূমিকম্পের নির্দিষ্ট সময় স্থান জানা সম্ভব নয়।
এনবিএস/ওডে/সি