ইউক্রেনে রুশ অভিযানের নিন্দা জানাতে বলেছিলেন বাজওয়া: ইমরান খান
তখন ইমরান খান সবে মস্কো সফর শেষ করে দেশে ফিরেছেন। এ ব্যাপারে বিস্তারিত জানাতে গিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)’র চেয়ারম্যান ইমরান খান সোমবার বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদমিরি পুতিনের সঙ্গে আমি কম দামে তেল কেনার বিষয়ে কথা বলেছি।
অথচ দেশের ফেরার পরই সেনা প্রধান আমাকে নিন্দা জানানোর কথা বলেন। জিওটিভি একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে বুদ্ধিজীবিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, তিনি আমাকে ভারতের ব্যাপারে নিরপেক্ষ থাকার পরামর্শ দিলেও রাশিয়ার নিন্দা জানাতে বলেছিলেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বলেন, ‘এক গ্রেড-২২ কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য একটি সেমিনারে পররাষ্ট্র নীতির বক্তব্য দিয়েছেন।’ তিনি আরও বলেন যে ওয়াশিংটনকে খুশি করার সিদ্ধান্ত নেওয়া হলে দেশটিকে পরিণতি ভোগ করতে হবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কারণে সন্ত্রাসী যুদ্ধে ৮০ হাজার লোক নিহত হয়েছে। জোট সরকার ও পাকিস্তান নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে পিটিআই নেতা বলেন, সংবিধান অনুসারে পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া সরকার বাতিল হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। কিন্তু নতুন অজুহাত দেখানো হচ্ছে।
উল্লেখ করার বিষয় হলো, এদিন সকালে ইমরান খান ঠিক করেন, যদি ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে তিনি সংবিধান রক্ষা আন্দোলন শুরু করবেন।
এনবিএস/ওডে/সি