বরখাস্তের পর রাশিয়ার সাবেক মন্ত্রী মাকারোভের রহস্যজনক মৃত্যু

দেশটির রাশিয়ার প্রাক্তন অভ্যন্তরীণ মন্ত্রী মেজর জেনারেল মাকারোভের মরদেহের খোঁজ পাওয়া গেছে মস্কোর নিকটবর্তী একটি গ্রামে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। স্থানীয় সংবাদ মাধ্যম সোতা জানায়, মাকারোভের মাথায় গুলির চিহ্ন দেখা যায়। অনুমান করা হচ্ছে, তার ব্যবহৃত বন্দুক থেকেই তিনি নিজে মাথায় গুলি করেছেন।

ওজিপিইউ এক বার্তায় জানায়, মাকারোভ সন্ত্রাস প্রতিরোধ দপ্তরের উপপ্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। গতমাসে আকস্মিকভাবে তাকে অপসারণের পর থেকেই তিনি মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়েন। এমনকি দীর্ঘ সামরিক জীবন শেষে তিনি যেন খেই হারিয়ে ফেলেছিলেন তার ভবিষ্যৎ পেশাগত জীবন নিয়ে। পুতিনের শাসনামলে সম্প্রতি ঘটে যাওয়া আরেকটি আত্মহত্যার ঘটনা এটি।

গত বছর সেপ্টেম্বরে রুশ শক্তি কমিশনের নির্বাহী ইভান পেকোরিনের (৩৯) মৃতদেহ পাওয়া যায় জাপান সাগরের উপকূলবর্তী রাস্কি দ্বীপের কাছে। রুশ সংবাদ মাধ্যম জানায়, সেপ্টেম্বরের ১ তারিখে দেশটির তেল কোম্পানি লুকোয়েলের ভাইস প্রেসিডেন্ট  রাভিল মাগানোভের(৬৭) মৃতদেহের খোঁজ মেলে। সন্দেহ করা হয় মস্কোর একটি হাসপাতালের জানালা থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে।

আরেক লাটভিয়ান মার্কিন ব্যবসায়ী ও পুতিনের একনিষ্ঠ সমালোচক ডেনকে রাপোর্টের মৃত্যু নিয়ে আছে সন্দেহ। বলা হয়, ওয়াশিংটনের একটি এপার্টমেন্টের জানালা দিয়ে পড়ে তার মৃত্যু হয়। এসময় গাড়ির চাবি, ৩ হাজার মার্কিন ডলার ও ফ্লোরিডার একটি ড্রাইভিং লাইসেন্স মৃতদেহের পাশে পাওয়া যায়। তার স্ত্রী এ বিষয়ে বলেন, কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

এনবিএস/ওডে/সি

Walton Ads