নির্বাচনে জার্মানের শাসকদল এসপিডির ঐতিহাসিক হার  

২৫ বছরেরে মধ্যে এবারেই বার্লিনের সংসদীয় আসনে  ব্যতিক্রমি  হার পেয়েছে দলটি। রেকর্ড পরিমাণ মূদ্রাস্ফীতি ও জ্বালানি সঙ্কট মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ না নিতে পারায় এমন হার পেয়েছে দলটি।

২০২১ সালের সেপ্টেম্বরে দেশটির সর্বোচ্চ আদালত বার্লিনে পুননির্বাচনের আদেশে দেন। বেশ কিছু অনিয়মের কারণে  আগের ভোটটি বাতিল করে আদালত।    

সোমবার স্থানীয় গণমাধ্যম এআরডি ও জেডডিএফ  প্রকাশিত এক প্রাথমিক ফলাফলে দেখা যায়,ডানপন্থী দল  খ্রিষ্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) পেয়েছে ২৮.২ শতাংশ ভোট। আর ২০২১ সালের নির্বাচনের পর এবারে তারা জনসমর্থনের দিক থেকে ১০ পয়েন্ট আগালো। অন্যদিকে এসপিডির  প্রধান জার্মান চ্যন্সেলর ওলাফ শলজ গ্রীন পার্টির চেয়ে মাত্র ১০৫ ভোট বেশি পেয়ে ১৮.৪ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে গ্রীন পারটিও ১৮.৪ শতাংশ পেয়ে এসপিডির সাথেই অবস্থন করছে।  বামপন্থী দল দাই লিঙ্কে ১২.২ শতাংশ ও অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) পেয়েছে ৯.১ শতাংশ।  

এই ফলাফলের মধ্যদিয়ে বার্লিন মেয়র ফ্রাঞ্জিসকা জিফে সংসদে তার আসনটি হারালো। ২০০১ সাল থেকে ধারাবাহিকভাবে এই আসনটি ধরে রেখেছিল এসপিডি।

বিজয়ী দলটির নেতা কাই ওয়েগনার সাংবাদিকদের বলেন এখন তারা একটি স্থিতিশীল সরকার গঠনের দিকে নজর দিবে। তিনি বলেন, আমরা একটি সফল জোট গঠন করব বার্লিনে। বার্লিন পরিবর্তন বেছে নিয়েছে। তবে এসপিডি গ্রীনের সাথে জোট গঠনের আলোচনা হয়ত করবে।দিন শেষে দেখা যাবে হাউজের মেজরিটি কোন দিকে যায়। আরটি


এনবিএস/ওডে/সি

Walton Ads