ভারতে ৩ বছরে ১ লাখ ১২ হাজার দিনমজুরের আত্মহত্যা

সোমবার (১৩ ফেব্রুয়ারি) লোকসভায় ন্যাশানাল ক্রাইম রেকর্ড ব্যুরোর এই পরিসংখ্যান তুলে ধরেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দর যাদব এ তথ্য জানিয়েছেন।

২০১৯ থেকে প্রবল মন্দা দেখা দেয় ভারতে। এরপর ২০২০ থেকে ২০২১ করোনা মহামারি ও লকডাউনের বছর। সেই সময়ে কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় লাখ লাখ মানুষ আর্থিক অনটনের শিকার হয়। কোভিড পরবর্তীকালে তাদের অনেকেই আগের পরিস্থিতিতে ফিরতে পারেনি। এই অবস্থায় আত্মহত্যার পথ বেছে নেয় অসংখ্য মানুষ।

তিনি সুনির্দিষ্ট করে লোকসভাকে জানান, ২০১৯ সালে ৩২ হাজার ৫৬৩ জন, ২০২০ সালে ৩৭ হাজার ৬৬৬ জন এবং ২০২১ সালে ৪২ হাজার চার জন দিনমজুর আত্মহত্যা করেছে। একজন কংগ্রেস পার্লামেন্ট সদস্যের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানিয়েছেন।

২০২০-২১ সালে ভারত ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমণের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। ২০২০ সালের মার্চ মাসে লকডাউনের মধ্যেই বিপুল সংখ্যক কর্মী বড় বড় শহর থেকে সরে যায়। তখন যান চলাচল বন্ধ ছিল। যে যেভাবে পেরেছে - কেউ ব্যক্তি উদ্যোগের যান, কেউ শত শত কিলোমিটার পায়ে বাড়ির দিকে চলে যায়।

যাত্রী ট্রেন পরিষেবা বন্ধ থাকা সত্ত্বেও ২০২০ সালে ৮ হাজার ৭০০ জনেরও বেশি ব্যক্তি, যাদের বেশিরভাগই অভিবাসী, রেলপথে নিহত হয়েছিল বলে জানিয়েছিল সরকার।

এদিনই শ্রমমন্ত্রী যাদব পার্লামেন্টে বলেছেন, ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত তিন বছরে চার লাখ ৫৬ হাজার আত্মহত্যা করেছে। তাদের বেশির ভাগই দিনমজুর।

এনবিএস/ওডে/সি

Walton Ads