পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংসদে ডেকে আলোচনার প্রস্তাব পিপিপির
দেশটির পার্লামেন্ট অধিবশনে পিপির পার্লামেন্ট সদস্য রাজা রাব্বানি সশস্ত্র গোষ্ঠী তেহরিক ই তালিবান (টিটিপি)-কে পার্লামেন্ট ডেকে সামনে আলোচনার জন্য প্রস্তাব করেছেন স্পীকার রাজা পারভেজ আশরাফের কাছে। খাইবার পাখতোনখোয়ায় সশস্ত্র বাহিনীর পুনরুত্থান বিষয়ে এই খোলামেলা আলোচনার আহবান করেন আইন প্রণেতারা।
প্রদেশটিতে নিরাপত্তা হুমকির কারণে ব্যবসায়ী ও সাধারণ জনগণ হুমকির মধ্যে রয়েছেন বলেও উল্লেখ করেন পার্লামেন্ট সদস্যরা। দারিদ্র্যদূরীকরণ ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী শাজিয়া মাররি বিষয়টির সঙ্গে একমত পোষণ করে বলেন, ক্যামেরার সামনে এই আলোচনাটি হওয়া দরকার। পাশাপাশি সকল নৃশংস ঘটনার প্রকৃত তথ্য ও অঞ্চলটিতে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার মধ্যদিয়ে স্থায়ী শান্তি ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা দরকার বলে উল্লেখ করেন মন্ত্রী। একইসঙ্গে অর্থনৈতিক সঙ্কট সমাধানেও কাজ করার আহবান জানান তিনি।
সম্প্রতি পেশোয়ার পুলিশ লাইন মসজিদ ও সামরিক পাবলিক স্কুলে হামলার ঘটনা জাতিকে নাড়া দিয়েছে। এ বিষয়ে প্রধান ভূমিকা রাখার পাশাপাশি তিনি ২০ দফা জাতীয় কর্ম পরিকল্পনা (এনএপি) বাস্তবায়নে কাজ করারও আহবান জানান।
দেশটির অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহর অনুপস্থিতি নিয়েও কথা বলেন আরেক পার্লামেন্ট সদস্য রাজা রাব্বানী। এসময় তিনি সরকারকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি সঠিক কর্ম পরিকল্পনা নেওয়ার অনুরোধ করেন। জামাত- ই- ইসলামীর আরেক সদস্য মুস্তাক বলেন, ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রদেশে ৩৭৬টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সরকার এসব কার্যক্রমের কাছে যেন অসহায়।
এনবিএস/ওডে/সি