তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পর দানের অর্থ যেভাবে হাতিয়ে নিচ্ছে প্রতারকরা

তুরস্ক ও সিরিয়াতে হয়ে যাওয়া ভয়াবহ ভূমিকম্পকে ব্যবহার করে প্রতারকরা লোকজনের দেওয়া দানের অর্থ কৌশলে হাতিয়ে নিচ্ছে বলে নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন।

এধরনের প্রতারণার ঘটনায় ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া লোকজন, যাদের কাছে বিদ্যুৎ পানি কিছুই নেই, তাদের জন্য অর্থ সংগ্রহের কথা বলা হচ্ছে।

এই ভূমিকম্পে এখনও পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ক্ষতিগ্রস্ত লোকজনের দুর্দশার চিত্র তুলে ধরে সংগৃহীত অর্থ তাদের কাছে পৌঁছে না দিয়ে, পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রতারকদের নিজেদের পেপাল ও ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে।

এধরনের প্রতারণায় যেসব পদ্ধতি অবলম্বন করা হয় তার কয়েকটি আমরা চিহ্নিত করেছি।

এছাড়াও আপনি কোথায় ও কাকে দান করছেন তা যাচাই করে দেখার কিছু প্রযুক্তি রয়েছে। দান করার আগে এসব প্রযুক্তি ব্যবহার করে আপনার দানের ব্যাপারে নিশ্চিত হতে পারেন।


টিকটক লাইভ প্রতারক

টিকটক লাইভে যারা কনটেন্ট তৈরি করছেন, তারা ‘ডিজিটাল গিফ্ট’ গ্রহণের মাধ্যমে অর্থ আয় করতে পারেন।

বর্তমানে টিকটক অ্যাপে ভূমিকম্পের নানা ধরনের কনটেন্ট পোস্ট করা হচ্ছে যার মধ্যে রয়েছে ধ্বংসযজ্ঞের ছবি, ভিডিও ফুটেজ, উদ্ধার তৎপরতার টিভি রেকর্ডিং ইত্যাদি।

এসব দেখানোর সময় দুর্গতদের জন্য অর্থ দান করারও আহবান জানানো হচ্ছে।

এগুলোর ক্যাপশনে নানা ধরনের কথা লেখা আছে। যেমন “আসুন, তুরস্ককে সাহায্য করি”, “তুরস্কের জন্য প্রার্থনা” এবং “ভূমিকম্পের দুর্গতদের জন্য সাহায্য করুন” – এরকম নানা স্লোগান।

এরকম একটি পোস্টের কথা উল্লেখ করা যেতে পারে- তিন ঘণ্টারও বেশি সময় ধরে এই লাইভ হচ্ছিল, তাতে ওপর থেকে তোলা ভূমিকম্পে ধসে পড়া ভবনের ছবি দেখানো হচ্ছে, তার সঙ্গে যোগ করা হয়েছে বিস্ফোরণের কিছু সাউন্ড এফেক্ট।


এনবিএস/ওডে/সি

Walton Ads