ইরানের বিরুদ্ধে ড্রোন সরবরাহে নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডের

সম্প্রতি দেশটির হিজাব বিরোধী আন্দোলন ইস্যুতে বুধবার এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানায় নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা এক বিবৃতিতে বলেন, আটজন নাগরিকসহ দেশটির প্রধান সরবরাহকারী, গবেষণা ও শিল্প বিষয়ক দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিমান বাহিনীর প্রধান কমান্ডারসহ ড্রোন প্রস্ততকারী প্রতিষ্ঠানগুলোর উপর এই নিষধাজ্ঞা আরোপ করা হয়েছে। ড্রোন সরবরাহ ইউক্রেনের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরুপ বলেও উল্লেখ করেন তিনি। এগুলো বেসামরিক লোকদের হত্যায় ব্যবহৃত হচ্ছে।

ইউক্রেনে অযৌক্তিকভাবে রুশ আগ্রাসনের পক্ষে যারা সহায়তা দিয়ে আসছে তাদের বিরুদ্ধেও ক্ষোভ জানান মন্ত্রী। আগেও পাঁচটি প্রতিষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা দেয় দেশটি।

এনবিএস/ওডে/সি

Walton Ads