ইউক্রেনে ব্যাপক বিমান ও কপ্টার হামলার নির্দেশ পুতিনের

 ইউক্রেন যুদ্ধে রাশিয়া দিনে ২০ হাজার রাউন্ড গুলি ব্যবহার করছে। সমপরিমান গুলি ইউরোপে উৎপাদনে সময় লাগে একমাস। ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ তাই সতর্ক করে বলেছেন ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে পারে তা নিশ্চিত করতে তাদের অবশ্যই গোলাবারুদের সরবরাহ বাড়াতে হবে কারণ ইউরোপে গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

এ পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ফাইটার জেট এবং হেলিকপ্টার দিয়ে ইউক্রেনের উপর নতুন বিমান হামলার প্রস্তুতি নিচ্ছেন। গোয়েন্দা কর্মকর্তারা সতর্ক করেছেন যে, রাশিয়া ইউক্রেনে ভূমি পুনরুদ্ধার করতে যুদ্ধবিমান এবং আক্রমণকারী হেলিকপ্টারগুলির একটি নতুন বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমা বিশ্লেষকরা বলেছেন যে ইউক্রেনের সীমান্তে বিমানের একটি বহর নিয়ে পুতিনের বাহিনী ডনবাস অঞ্চলে আক্রমণাত্মক ধাক্কা দেওয়ার চেষ্টা করতে পারে।

যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য সামরিক সহায়তার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে ব্রাসেলসে দুই দিনের শীর্ষ সম্মেলনে ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীরা মিলিত হওয়ার সময় পুতিনের এ নির্দেশের কথা জানা গেছে। ন্যাটো মহাসচিব বলেছেন, এটি একটি ক্ষয়ক্ষতির যুদ্ধে পরিণত হয়েছে এবং তাই এটি রসদের যুদ্ধও। গোলাবারুদ, জ্বালানি, খুচরা যন্ত্রাংশ, যা প্রয়োজন তা পেতে সক্ষম হওয়ার জন্য এটি মিত্রদের একটি বিশাল প্রচেষ্টা থাকা জরুরি।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন যে মস্কো পূর্ব ডনবাস অঞ্চলে আরও বিস্তৃত আক্রমণের পরিকল্পনা করছে, বিমান এবং হাজার হাজার ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান দিয়ে উত্তর-পূর্বে খারকিভ এবং দেশটির দক্ষিণ-পূর্বে জাপোরিঝিয়াতে নতুন হামলার পরিকল্পনা করছে। ইতিমধ্যে পুতিন পশ্চিমের দেশগুলোকে শক্তি প্রদর্শনের জন্য আলাস্কা থেকে রাশিয়াকে পৃথককারী বেরিং সাগরের উপর দুটি পারমাণবিক সক্ষম বোমারু বিমান পাঠিয়েছেন। শীতল যুদ্ধের সময় এই ধরনের পদক্ষেপগুলি সাধারণ ছিল, তবে রাশিয়া ফেডারেশন এই প্রথমবারের মতো এমন পদক্ষেপ নিয়েছে।

ইউক্রেন রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় আঘাত হানার জন্য ব্রিটিশ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে যখন রাশিয়া তার নতুন আক্রমণ শুরু করার প্রস্তুতি নিচ্ছে। প্রেসিডেন্ট জেলেনস্কি তার পশ্চিমা মিত্রদের আক্রমণ চালানোর জন্য আরও ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান সরবরাহ করার জন্য চাপ দিচ্ছেন, সতর্ক করেছেন যে তাদের ছাড়া যুদ্ধ ‘স্থির’ হতে পারে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী প্রতিদিন প্রায় ৬,০০০ আর্টিলারি শেল নিক্ষেপ করছে, তাদের পশ্চিমা মিত্ররা তাদের পুনরায় সরবরাহ করতে পারে তার চেয়ে অনেক দ্রুত।

এনবিএস/ওডে/সি

Walton Ads