পাকিস্তানের লাহোরে বিশ্বখ্যাত চেইন ‘টিম হর্টন’ কফি শপের উদ্বোধন
বিশ্বখ্যাত কানাডার এই কফি শপটি দেশটির তুর্কী ফ্রাঞ্চাইজি ‘ব্লুব্লু ফুডস লি.’ এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ওয়ার্ল্ড কফি পোর্টাল প্রতিষ্ঠানটি ২০২২ সালের মে মাসে ঘোষণা দেয় দেশটিতে যাত্রা শুরুর। লাহোরের ফেইজ ৬ রায়া কমার্শিয়াল সেন্টারে ১৫০ জন লোকের বসার ব্যবস্থাসহ ৮ হাজার স্কয়ারফিটের এই শপটি অবস্থিত।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, উদ্বোধনের দিন স্টোরের বাইরের রেকর্ড সংখ্যক মানুষের ভিড় দেখা যায়। আর প্রথম দিন বর আউটলেটে বিশাল পরিমাণ বিক্রি হয়। আগামী মাসে আরও দুটি সহ পরবর্তীতে ১২টি আউটলেট শুরু করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
টিম হর্টন পরিচালনাকারী কানাডিয়ান রেষ্টূরেন্ট ব্র্যান্ড ইন্টারন্যশনাল (আরবিআই) সংস্থার প্রধান প্রেসিডেন্ট রাফায়েল অডোরিজ্জি এক প্রতিক্রিয়ায় জানান, আমরা সত্যি খুব আনন্দিত পাকিস্তানে প্রথমবারের মত এটি শুরু করতে পেরে। আমাদের কফির গুনাগুণ, ফ্লেভার ও স্বাদের বিষয়ে এবার এই পথচলাকে বিশ্বের কাছে একটি মডেল হিসেবে কাজে লাগতে পারব।
২০২২ সালের আগষ্টে ভারতের দিল্লিতে আরবিআই ১১টি স্টোর উদ্বোধন করে প্রথমবারের মত। প্রতিষ্ঠানটি ২০২৬ সালে মধ্যে ১২০টি শাখা শুরু করার পরিকল্পনা প্রতিষ্ঠানটির।
এর আগে ২০২২ সালের ডিসেম্বরে যুক্ত্ররাজ্য ভিত্তিক একটি চেইন কফি প্রস্তততকারী লাহোরের একই স্থানে দেশটির গেরি গ্রুপের সাথে ফ্রাঞ্চাইজি হিসেবে যাত্রা করে।
১৯৬৪ সালে কানাডার হ্যামিল্টনে দেশটির বিখ্যাত হকি খেলোয়াড় টিম হর্টনের নামে এই প্রথম প্রতিষ্ঠিত হয়। এর আগে হর্টন ও জিম চ্যারাডে যৌথভাবে একটি হ্যামবার্গার রেষ্টুরেন্ট প্রতিষ্ঠা করেন। পরে ১৯৬৭ সালে হর্টনের সঙ্গে যোগ দেন নতুন অংশীদার রন জয়সী। ক্ষণজন্মা এবিশ্বখ্যাত খেলোয়াড় ১৯৭৪ সালে মারা যান।
বিশ্বের ৫০ লাখ কাপ কফি প্রতিদিন বিক্রি করে থাকে টিম হর্টন । দেখা গেছে, ৮০ ভাগ কানাডিয়ান এই কফির স্বাদ নিয়ে থাকেন।
এনবিএস/ওডে/সি