ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৫ হাজার মানুষকে প্রতিদিন খাবার খাওয়াচ্ছেন সেই সল্ট বে
গত ৬ ফেব্রুয়ারি ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও সিরিয়াতে। এতে দেশ দুটিতে চরম মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এবার সেই দলে যোগ দিয়েছেন তুরস্কের জনপ্রিয় শেফ নুসরেত গোকচে। তিনি সল্ট বে নামে অধিক পরিচিত। তুর্কি এই শেফ প্রতিদিন ৫ হাজার মানুষকে বিনামূল্যে খাবার সরবরাহ করে যাচ্ছেন।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্ট এ খবর নিজেই জানিয়েছেন নুসরেত গোকচে। পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে অনেক মানুষ খাবারের জন্য তারা রেস্টুরেন্টের সামনে ভিড় করেছেন। সিল্ট বে বলেন, প্রতিদিন আমরা ৫ হাজার মানুষের মাঝে খবার সরবরাহের প্রস্তুতি নিচ্ছি।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাবার সরবরাহ করার জন্য তিনি মোবাইল কিচেন তৈরি করেছে। এটি নিয়ে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরে ঘুরে খাবার বিতরণ করছেন।
এনবিএস/ওডে/সি