দায়েশ সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় ইরাকী বাহিনীর অভিযান, ৩ সেনা নিহত
গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, বৃহস্পতিবার রাজধানীর উত্তরে অবস্থিত তারমিয়া জেলায় ইমাম মুসা আল খাদিমের মাজারের বার্ষিক এক অনুষ্ঠানে যোগ দিতে আসা পূন্যার্থীদের লক্ষ্য করে এক হামলার প্রস্ততি নেয় গোষ্ঠীটি। সামরিক বাহিনী এসময় দায়েশ বাহিনীর আস্তানায় অভিযান চালালে দেশটির সেনাদের মৃত্যু হয়।
অন্যদিকে এক আত্মঘাতী বোমা হামলায় দায়েশের দুইজন নিহত হন।পরে আশপাশের এলাকায়ও সেনা সদস্যরা অভিযান অব্যাহত রাখে ।
শোক জানাতে মাথায় কালো কাপড় বেধে কয়েকহজার পূণ্যার্থী এসময় অংশ নেন। দিনের তাপমাত্রাও বেশ সহনীয় ছিল। এখানে খাবার ও পানীয় বিনামূল্যে দেওয়া হয়। সাধারণত পায়ে হেটে সবাই এ অনুষ্ঠানে এসে থাকেন। জানা যায়, ইমাম মুসা আল খাদিম ১২ জন ইমামসহ ধর্ম প্রচারের উদ্দ্যেশ্যে অষ্টম শতাব্দীতে এই স্থানে আসেন।
আগত অথিতিদের নিরাপত্তার স্বার্থে স্থানটিতে এক হাজারেরও বেশী সেনা মোতায়েন রয়েছে। দেশটি আগামী মাসে যুক্তরাষ্ট্র কর্তৃক সাদ্দাম সরকার পতনের ২০তম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। তার শাসনামলে এই মাজারে আসতে কয়েকজনের উপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল। এর আগেও বছরজুড়ে চলা গৃহযুদ্ধে ‘শিইতি’ তীর্থযাত্রীদের লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালানো হয়েছিল।
এনবিএস/ওডে/সি