পশ্চিম তীরে ইসরায়েলী সেনাদের হামলা, ২৪ ফিলিস্তিনী গ্রেপ্তার

পশ্চিম তীর ও কুদসে ফিলিস্তিনিদের ঘর-বাড়িতে তল্লাশি চালিয়েছে এবং জিজ্ঞাসাবাদ করেছে বর্ণবাদী ইসরাইলি সেনারা। এই অভিযানে দখলদার বাহিনী অন্তত ২৪ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। ইহুদি বসতি স্থাপনকারী এবং ইসরায়েলী সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ অভিযানে অংশ নেওয়ার অভিযোগে তাদেরকে গ্রেপ্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

শুক্রবার সকালে ইহুদিবাদী সেনারা আল-জালবু কারাগারে হামলা চালিয়ে ফিলিস্তিনি বন্দীদের কক্ষে তল্লাশি চালিয়েছে। ফিলিস্তিনী বন্দিরা গত ৩ দিন ধরে তাদের ওপর চালানো ইসরাইলি বর্বতার বিরুদ্ধে বিক্ষোভ চালাচ্ছে। মুক্তির জন্য সংগ্রাম শ্লোগান দিয়ে ফিলিস্তিনি বন্দিরা যখন তাদের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই এই তল্লাশি অভিযান চালিয়েছে ইসরায়েলী সেনারা।

খালা আদ-দাবা এলাকায় ইহুদিবাদীদের ধ্বংসযজ্ঞে বিরান হয়ে যাওয়া একটি স্কুলের জায়গায় ফিলিস্তিনি কৃষকরা শ'খানেক জয়তুন গাছের চারাগুলো রোপণ করেছিল। ইসরায়েলী সেনারা হামলা চালিয়ে সেই জয়তুন গাছের চারা উপড়ে ফেলেছে।

বন্দিদের ব্যাপারে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীর সিদ্ধান্তের কারণে ইহুদিবাদী সরকারের বেশ কয়েকটি কারাগারে উত্তেজনা দেখা দিয়েছে। বন্দিদের গোসল করার জন্য ৪ মিনিট সময় নির্ধারণ এবং খাবারের পরিমাণ কমানোও ওইসব সিদ্ধান্তের অন্তর্ভুক্ত।

এনবিএস/ওডে/সি

Walton Ads