টরন্টোর স্কুলে গুলি, আহত ১৫ বছরের শিক্ষার্থী
টরন্টোর ওয়েস্টন কলেজিয়েট ইনস্টিটিউটের সামনে গাড়ির পার্কিয়ে গ্রেড ১০’র ১৫ বছরের একজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েও ছুটে চলে যান নিরাপদ আশ্রয়ে। সিটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশের কর্তব্যরত পুলিশ ইনস্পেক্টর রায়ান ফোর্ডে বলেছেন, আহত শিক্ষার্থী সবেমাত্র স্কুল ভবন থেকে বাইরে এসেছে। সেখানে আরো কয়েকজন শিক্ষার্থী ছিল। সেখানেই সে গুলিবিদ্ধ হয়। গুলি লেগেছে তার বুকের উপরের দিকে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
ফোর্ডে গণমাধ্যমকে বলেন, ‘গুলিবিদ্ধ হওয়ার পর উক্ত শিক্ষার্থী ছুটে স্কুল ভবনের ভিতরে চলে যায়। সেখানে তাকে শিক্ষকরা দেখাশোনা করেন। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক।’
ফোর্ডে বলেন, ‘কারা এই ঘটনা ঘটিয়েছে, গাড়িটি কেমন ইত্যাদি বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আশপাশের বাড়িঘর থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।’ তিনি উল্লেখ করেন, যখন গুলি চালানো হয় তখন লাঞ্চব্রেকের কারণে অকুস্থলে অনেক শিক্ষার্থী ছিল। তবে এখনো স্পষ্ট হওয়া যায়নি যে, কারা গুলি করেছে, তা কোনো শিক্ষার্থী চিনতে পেরেছে কিনা।
টরন্টো স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাতনামা কয়েকজন বন্দুকধারী একটি গাড়িতে এসে গুলি করে চলে যায়। কিন্তু তাহির নামে ১৭ বছরের একজন শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে স্কুল ভবনে প্রবেশ করার সময় পুলিশকে দেখেছেন। উক্ত শিক্ষার্থী বলেছে, ‘আমি এক মিনিট থেমে গেছি। বন্দুকধারী কোথায় আমি খুঁজে পাইনি।’
এনবিএস/ওডে/সি