মেয়ের নামে রাখা যাবে না আর কারও নাম! ফতোয়া জারি কিম জং উনের

উত্তর কোরিয়ায় (North Korea) একের পর এক স্বৈরতন্ত্রের নিদর্শন রাখছেন শাসক কিম জং উন (Kim Jong Un)। এবার তিনি বললেন, তাঁর মেয়ের (daughter) নামে (name) সেদেশে আর কোনও মেয়ের নাম রাখা যাবে না। শুধু তাই নয়, যাদের আগের থেকে ওই নাম রয়েছে, জোর করে তাঁদের নামও বদলে দিচ্ছে প্রশাসন।
সূত্রের খবর, কিমের মেয়ের নাম জু-আয়ে। সে ৯ বা ১০ বছর বয়সি। ইতিমধ্যে তাকে তার বাবা কিম জং উনের সঙ্গে বেশ কয়েকটি সামরিক কর্মসূচিতে দেখা গিয়েছে। এরপরই রাজনৈতিক জগতে জল্পনা তৈরি হয় যে, উত্তর কোরিয়ার পরবর্তী প্রজন্মের শাসক হিসেবে নিজের মেয়েকে এখন থেকেই তুলে ধরতে চাইছেন কিম।
জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার পিয়ংগান প্রদেশের চোংজুর নিরাপত্তা বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করে। তাতে লেখা ছিল, জু-আয়ে নামে যে যে মহিলার নাম রয়েছে, তাঁদের অবিলম্বে নিজেদের নাম পরিবর্তন করতে হবে। প্রসঙ্গত, এভাবে নাম না রাখার নিষেধাজ্ঞা (restriction) কিম পরিবারের প্রতিষ্ঠাতা কিম ইল-সাং এর শাসনকাল থেকেই চলে এসেছে। বর্তমানে কিম জং উন এবং তাঁর স্ত্রী সল-জু’র নামে কেউ নাম রাখতে পারেন না উত্তর কোরিয়াতে। এবার সেই তালিকায় জুড়ল তাঁর মেয়ে জু-আয়ে’র নামও।
শুধু জু-আয়ে নয়, অনেকেই বলেন যে কিমের আরও দু’টি সন্তান রয়েছে। তবে এসব কথা কোনওদিনই প্রকাশ্যে আনেন না কিম। বর্তমানে কিম জং উনের বয়স৩৯ বছর। ২০১১ সালে তিনি যখন উত্তর কোরিয়ার শাসক পদে বসেছিলেন, তখন তাঁর বয়স ছিল ২৭। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, কিম তাঁর উত্তরসূরি আরও কম বয়স থেকেই খুঁজতে শুরু করে দিয়েছেন।

 খবর দ্য ওয়ালের?এনবিএস/২০২৩/একে 
 
Walton Ads