সিরিয়ায় আইএসআইএল প্রধান নিহত, যুক্তরাষ্ট্রের ৪ সেনা আহত
দেশটির সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে সিরিয়ার উত্তরাঞ্চলে হেলিকপ্টার যোগে চালানো অভিযানে দলটির প্রধান নেতা হামজা আল-হোমজী নিহত হয়েছেন। ওয়াশিংটনের পক্ষ হতে দেশটির এই অঞ্চলকে লক্ষ্য করে অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্যভিত্তিক পূর্ব মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সিইএন টিসিওএম) জানায়, আহত সেনাদেরকে কূর্দি নিয়ন্ত্রিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের(এসডিএফ)'র সহায়তায় সরিয়ে নেওয়া হয়। বৃহষ্পতিবারের এই অভিযানে সেনাদের সঙ্গে একটি কুকুরও গুরুতর আহত বলে জানায় সামরিক বাইনী।
দেশটির জাতীয় নিরাপত্তা বাহিনীর মূখপাত্র জন কিরবি জানান, নিহত হোমজি দেশটির পূর্বাঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। কুকুরটিসহ আহত সেনাদের মার্কিন বাহিনীর সহায়তায় ইরাকের হাসপাতালে চিকিৎসা চলছে। কোনো বেসামরিক এ হামলার লক্ষ্য ছিল না।
সিইএনটিসিওএম জানায়, পৃথলক আরেক অভিযানে আইএসের এক নেতা নিহত হয়েছেন।
সম্প্রতি এক মাসেরও কম সময়ের মধ্যে দলটির গ্লোবাল নেটয়ার্কের সঙ্গে যুক্ত সোমালিয়াভিত্তিক আরেক নেতা বিলাল আল- সুদানিকে হত্যা করে বাহিনীটি। ২০১৯ সালে এক অভিযানে আইএসএলের শীর্ষস্থানীয় আরেক নেতা আবু বকর আল-বাগদাদী ও ২০২২ সালে আবু ইব্রাহীম আল-হাশিমি আল-কুরাইশি নামের আরেক নেতা নিহত হন। ২০১৪ সাল হতে সিরিয়ার বড় একটি অংশ তারা দখল করে। দেশটির সরকার ও এসডিএফ তাদের মূল লক্ষ্য। ‘খেলাফত শাসন’ ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দ্যশে কাজ করে দলটি। পরে ২০১৭ সালে আঞ্চলিক যুদ্ধে হেরে যায় দলটি। ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ কয়েক হাজার সেনা সদস্য এসব অভিযানে অংশ নেয়।
সম্প্রতি গত তিনমাসে বড় কোনো যুদ্ধ দেখা না গেলেও ইরান- রাশিয়া জোট, যুক্তরাষ্ট্র সমর্থিত এসডিএফ ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর নানা যুদ্ধে এরইমধ্যে খন্ড বিখন্ড হয়ে গেছে সিরিয়া।
এনবিএস/ওডে/সি