সৌদিতে ৩২ কেজি মাদকদ্রব্যসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

সৌদি আরবের সড়ক নিরাপত্তার বিশেষ বাহিনী আল-দারব গভর্নরেট, জিজান শহরে একজন ভারতীয় নাগরিকের নিকট হতে পাচারকালে ৩২ কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য ‘খাট’ আটক করেছে৷

তথ্যে জানা যায়,ভারতীয় নাগরিক নিষিদ্ধ মাদক ‘খাট’ পাচার করতে একটি গাড়ি ব্যবহার করে এবং সে নিজে গাড়িটি চালাচ্ছিল, গাড়ির (ট্যাঙ্ক) ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে মাদকদ্রব্য পাচারকালে সৌদির আইনশৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর নিকট গ্রেপ্তার হন৷

অভিযুক্ত মাদক পাচারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

এনবিএস/ওডে/সি

Walton Ads