অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে  তিউনিসিয়ায় বিক্ষোভ

তিউনিসিয়ায় অবনতিশীল অর্থনৈতিক অবস্থা ও শীর্ষ শ্রমিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে দেশটিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। উত্তর আফ্রিকার দেশটি সংকট উত্তরনের ঋণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল(আইএমএফ)্এর সাথে আলোচনা শুরু করেছে। শ্রমিক সংগঠনগুলো শক্তিশালী ফেডারেশন ইউজিটিআই সতর্ক করে দিয়ে বলেছে যে, এ ঋণ গ্রহণ কষ্টকর কৃচ্ছ্রতার ব্যবস্থা গ্রহণের পথ প্রশস্ত করতে পারে।

শনিবার সফাক শহরে সবচাইতে বড় বিক্ষোভ অনুষ্টিত হয়। সেখানে বিক্ষোভকারী শ্লোগান দেয়. ‘তিউনিসিয়া বিক্রির পণ্য নয়’, ‘ভর্তুকি বন্ধ করা চলবে না।’ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতীক হিসেবে অনেক বিক্ষোভকারী রুটি উঁচিয়ে ধরে।

এনবিএস/ওডে/সি

Walton Ads