রাশিয়াকে সাহায্য দেওয়ার বিরুদ্ধে চীনকে হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিনকেন ইউক্রেনে যুদ্ধে রাশিয়াকে সাহায্য দেওয়ার বিরুদ্ধে চীনকে হুঁশিয়ার করে দেন এবং চীনের কথিত গোয়েন্দা বেলুনের যুক্তরাষ্ট্রের আকাশ সীমা লংঘনের নিন্দা জানান। চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই’র সঙ্গে আলোচনার পর তিনি এ কথা বলেন।

জার্মানির রাজধানী মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের পাশাপাশি দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে শনিবার (১৮ ফেব্রুয়ারি) এ বৈঠক অনুষ্ঠিত হয়। সন্দেহভাজন চীনা গোয়েন্দা বেলুন যুক্তরাষ্ট্র গুলি করে ভূপাতিত করার পর তা নিয়ে চলমান বিরোধকে “উন্মাদের কাজ” বলে ওয়াশিংটনের তিরস্কার করার পর ব্লিনকেন এ হুঁশিয়ারি জানান।

চীন যুক্তরাষ্ট্রে আকাশে গোয়েন্দা বেলুন পাঠিয়েছে ও তা গুলি করে ভূপাতিত করার পর বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে। প্রেসিডেন্ট বাইডেন বেলুনটি গুলি করে নামানোর নির্দেশ দেন। ইউক্রেন যুদ্ধে বেইজিংয়ের প্রতিক্রিয়া পাশ্চাত্য ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার সময়ে এ বেলুন কান্ড ঘটল।

রোববার (১৯ ফেব্রুয়ারি) এনবিসি নিউজ প্রকাশিত এক সাক্ষাৎকারে চীন রাশিয়াকে মারাত্মক সরঞ্জাম সরবরাহ করার কথা বিবেচনা করছে এনিয়ে যুক্তরাষ্ট্র অত্যন্ত উদ্বেগের মধ্যে আছে এবং আমি ওয়াংকে স্পষ্ট জানিয়ে দিয়েছি যে, এটি করলে আমাদের সম্পর্কের ক্ষেত্রে তার ফল হবে মারাত্মক ।

ব্লিনকেন বলেন, চীন নানা ধরণের সরঞ্জাম সরবরাহের কথা ভাবছে যার মধ্যে অস্ত্রশস্ত্রও রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র শিগগিরই এ ব্যাপারে আরও বিস্তারিত জানাবে।

সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র দপ্তরের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, চীন আসলে “দ্বিমুখী আচরণ করছে”। একদিকে তারা বলছে, তারা শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখতে চায় অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার হামলাকে সমর্থন করছে।

রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর কিছু আগে মস্কো ও বেইজিং “অসীম” অংশিদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। মস্কোর সঙ্গে পাশ্চাত্যের তিক্ততা চীন-রাশয়া বানিজ্য ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

ইউক্রেন যুদ্ধে চীনের প্রতিক্রিয়া নিয়ে পাশ্চাত্য উদ্বেগের মধ্যে রয়েছে। অনেকে সতর্ক করে দিয়ে বলেছে যে, রাশিয়ার বিজয় চীনের তাইওয়ান অভিযানকে ত্বরান্বিত করতে পারে। চীন রাশিয়ার ইউক্রেন অভিযানকে নিন্দা করতে অথবা একে দখল বলতে অস্বীকার করেছে।

এনবিএস/ওডে/সি

Walton Ads