শিশুদের সংক্রমণ রোধে বিশেষ কর্মশালা বিএসএফের
উত্তর ২৪ পরগনার বসিরহাট স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুর ফুটবল মাঠে সামাজিক সচেতনতার বার্তা নিয়ে বিএসএফের আধিকারিকরা।
১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে সীমান্তে ডেঙ্গু সচেতনতা বার্তা ও দুস্ত গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষা মধ্য দিয়ে আগামী দিনে ডেঙ্গু ম্যালেরিয়া ,ট্রাইফয়েড, অজানা জ্বরের প্রকোপ থেকে সতর্কতা-বার্তা ও সচেতনতামূলক কর্মশালা করেন সম্প্রতি এক বছরের শিশু থেকে পাঁচ বছরের শিশু রা অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হচ্ছে কাশি সর্দি জ্বর কিছুতেই কমছে না তার ওপরও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি করা হয়।
পাশাপাশি সীমান্তের কয়েকশ দুস্থ গ্রামবাসীদের নিয়ে এক কর্মশালা হয় পাশাপাশি তাদের যেমন একদিকে স্বাস্থ্যপরীক্ষা অন্যদিকে তাদের হাতে মশারি তুলে দেওয়া হয়। যাতে আগামী দিনে ডেঙ্গু মহামারী যাতে না বাড়ে তার আগাম সচেতনতার বার্তা দেন বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফের ডি আই জি রাজেশ কুমার।
এ সময় তিনি বলেন, সীমান্তের মানুষ যাতে সুস্থ স্বাভাবিক ডেঙ্গুর মত মহামারী ছোট শিশুদের জ্বর সর্দি কাশি যাতে না হয় তার জন্য আমাদের এই কর্মসূচি। পাশাপাশি এই দিন বিনামূল্যে ওষুধে তুলে দেন এছাড়াও ছোট বাচ্চাদের হাতে বই খাতা খেলনা তুলে দেন এদিন ছোটদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করেন বিএসএফ আধিকারিকরা।
এনবিএস/ওডে/সি