আরও ২টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া, জাপানের নিন্দা
উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলের কাছে দু’টি স্বল্প পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। নিষিদ্ধঘোষিত আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কাজ পুনরায় শুরু করার দু’দিন পর পিয়ংইয়ং স্বল্প পাল্লার এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো। দক্ষিণ কোরিয়া এ কথা জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফ অব স্টাফএর এক বিবৃতিতে বলা হয়, সিউল তার পশ্চিম উপকূলের একটি শহর থেকে আজ সোমবার সকালে এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয় সনাক্ত করে। শহরটি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর ঠিক উত্তরে অবস্থিত। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মাল্টিপল রকেট লাঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র দু’টি ছোড়া হয়। যাদের পাল্লা ছিল যথাক্রমে ৩৯৫ কিলোমিটার ও ৩৩৭ কিলোমিটার। কেসিএনএ জানায়, ক্ষেপণাস্ত্র দু’টি ছোড়ার জন্য ৬০০ মিমি মাল্টিপল রকেট লাঞ্চার ব্যবহার করা হয়।
জাপানও এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয় সনাক্ত করেছে। তারা জানায়, স্থানীয় সময় সকাল ৭টায় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দু’টি ছোড়া হয়। ক্ষেপণাস্ত্র দু’টি নিক্ষেপের পর যথাক্রমে ১০০ কিলোমিটার ও ৫০ কিলোমিটার উচ্চতায় উঠে ৩৫০ ও ৪০০ কিলোমিটার দূরে গিয়ে জাপানের একান্ত অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়ে। এতে কোন বিমান বা জাহাজের ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। দুদিন আগের দূর পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রটি জাপানের অর্থনৈতিক অঞ্চলে গিয়ে পড়েছিল।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, উত্তর কোরিয়ার ঘন ঘন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ জাপান, এ অঞ্চল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করেছে। জাপান এ ব্যাপারে প্রতিবাদ ও কঠোর নিন্দা জানিয়েছে।
জাতিসংঘ মহাসচির এন্টোনিও গুটেরেসের মুখপাত্র স্টেফেন ডুজারিক বলেন, মহাসচিব সর্বশেষ ক্ষেপনাস্ত্র নিক্ষেপের নিন্দা জানিয়েছেন এবং এ ধরণের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে উত্তর কোরিয়ার প্রতি আাহ্বান জানিয়েছেন।
উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের বোন কিম ইয়ো-জং বলেছেন যে, এ অঞ্চলে মার্কিন সামরিক মহড়া চালানোর ওপর নির্ভর করে ক্ষেপনাস্ত্র পরীক্ষার মাত্র নির্ভর করছে। তিনি কোরীয় উপদ্বীপে ও জাপানে যুক্তরাষ্ট্রে কৌশলগত সামরিক স্থাপনা ও উভয় দেশের সঙ্গে যৌথ মহড়া চালানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে একথা বলে
এনবিএস/ওডে/সি