পাকিস্তানই পারে, তুরস্ক থেকে পাওয়া ত্রাণ তুরস্ককেই পাঠিয়ে হাসির খোরাক ইসলামাবাদ

 ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক। বিশ্বের বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভারত তো তুরস্কে গিয়ে ছোটখাটো হাসপাতালই খুলে ফেলেছে। তাছাড়া দফায় দফায় ত্রাণসামগ্রী, ওষুধপত্র, ভেন্টিলেটর সবই পাঠাচ্ছে। পাকিস্তানই বা বাদ যায় কেন। খাদ্যসঙ্কট আর আর্থিক বিপর্যয়ে ধুঁকছে পাকিস্তান (Pakistan)। নিজেদের দেশেই অনাহারে রয়েছে বেশিরভাগ মানুষ, সেখানে পাকিস্তানও তুরস্কে ত্রাণ পাঠিয়েছে দেখে সকলে ধন্য ধন্য করেছিল। কিন্তু একি! ত্রাণের প্যাকেট খুলতেই চোখ কপালে উঠেছে তুরস্কের সরকারি আধিকারিকদের।

কী এমন রয়েছে ত্রাণের প্যাকেটে? তুরস্ক জানিয়েছে একসময়ে তাদেরই পাঠানো ত্রাণ ফেরত পাঠিয়েছে ‘মানবিক’ পাকিস্তান। ২০২২ সালে বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছিল পাকিস্তান। বন্যাবিধ্বস্ত পাকিস্তানকে সহযোগিতা করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ পাঠানো হয়েছিল। তাদের মধ্যে তুরস্কও ছিল। তুরস্কের পাঠানো সেই বন্যাত্রাণই এ বার তুরস্কের বিপর্যয়ে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান।

অর্থ সঙ্কটে ভুগছে যে দেশে তারা কীভাবে ত্রাণ পাঠাতে পারে সেটা ভেবেই সন্দেহ হয়েছিল তুরস্কের। তারপর ব্যাপারটা খতিয়ে দেখতে গিয়েই সত্যিটা সামনে আসে। ত্রাণের প্যাকেটের গায়ে কিছু লেখা ছিল না। কিন্তু ভেতরে ছোট ছোট প্যাকেটগুলোর উপরে তুরস্কেরই নাম লেখা ছিল।

দু’বছরের মেয়ের পেটে দেড় কেজির টিউমার! জটিল অপারেশনে বের করলেন বর্ধমান মেডিক্যালের ডাক্তাররা

আসলে ত্রাণ সামগ্রী ভর্তি বাক্সের বাইরের লেখা বদলে দিয়েছিলেন পাকিস্তানের আধিকারিকরা৷ কিন্তু ভিতরে থাকা ত্রাণ সামগ্রী যে সমস্ত ছোট ছোট বাক্সে ছিল, সেগুলি বদল করতে ভুলে গিয়েছিলেন তাঁরা৷ তাতেই পাকিস্তানের এই কারসাজি ধরা পড়ে গেছে৷

পাকিস্তানের এই নতুন কীর্তি সামনে আসতেই নেট মাধ্যমে হাসির রোল উঠেছে৷ নেটিজেনরা বলছেন, এমন কাণ্ড পাকিস্তানই ঘটাতে পারে। তাদের পক্ষেই সম্ভব। এমনকি পাকিস্তানের কিছু সংবাদমাধ্যমও নিন্দায় সরব হয়েছে। অনেকেই মজা করে বলছেন, ব্যাপারটা ঠিক এইরকম যে একজনের পাঠানো উপহার নতুন মোড়কে ভরে আবার তাকেই পাঠিয়ে দেওয়া হল। এমনটা পাকিস্তানই পারে।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে

Walton Ads