ওমিক্রন এর অদ্ভুত এক উপসর্গের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

 চিন্তা বাড়াচ্ছে অ্যাডিনোভাইরাস, মৃত ১১ শিশু ক্রমশ ডালপালা মেলছে অ্যাডিনোভাইরাস। রাজ্যের উদ্বেগ বাড়িয়ে গত ২ মাসে ১১ শিশুর মৃত্যু হয়েছে।

জানা যাচ্ছে, গত ডিসেম্বরের শেষ থেকে রোববার পর্যন্ত রাজ্যে যত জন শিশুর মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগেরই বয়স দু'বছরের মধ্যে। সকলেই শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিল। চিকিৎসকেরা জানাচ্ছেন, আক্রান্ত শিশুদের মধ্যে বেশির ভাগই অ্যাডিনোভাইরাসে আক্রান্ত।

হু জানিয়েছে, ওমিক্রন করোনাভাইরাসের অন্য যে কোনও প্রজাতির থেকে বেশি ছড়াচ্ছে। করোনার সব থেকে সাধারণ লক্ষণ হল স্বাদ আর গন্ধ না পাওয়া। এর পাশাপাশি রয়েছে জ্বর, গলা খুসখুস আর শরীরে ব্যথা। তবে দেখা গিয়েছে, ওমিক্রন আক্রান্তদের সবার মধ্যে এই লক্ষণ দেখা যাচ্ছে না। এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, তা দেখে বিজ্ঞানীরা জানাচ্ছেন, মাত্র ৫০ শতাংশ রোগীদের জ্বর, কফ এবং স্বাদ-গন্ধ চলে গিয়েছে। তবে ওমিক্রন আক্রান্তদের মধ্যে একটা জিনিস অনেক ক্ষেত্রেই কমন পাওয়া যাচ্ছে। আর তা হল খিদে না পাওয়া। আপনার যদি অন্য উপসর্গের পাশাপাশি এই জিনিসটি মানে খিদে না পাওয়ার সমস্যা দেখা দেয়, তা হলে চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হবে। এবং জলদি পরীক্ষা করে নেওয়ার দরকার।

 এনবিএস/ওডে/সি

Walton Ads