তুরস্কে উদ্ধারকাজ স্থগিত ঘোষণা: চলবে ২ প্রদেশে
তুরস্ক দেশে দক্ষিণপশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেছে। তবে দু’টি প্রদেশ এ ঘোষণার বাইরে থাকছে। ভূমিকম্পে দেশটিতে হাজার হাজার মানুষ নিহত ও লাখ লাখ গৃহহীন হয়ে পড়েছে। গত রোববার তুরস্কের দুর্যোগ সংস্থা একথা জানায়।
সংস্থাটির প্রধান ই্উনুস সেজার সাংবাদিকদেরকে বলেন, কাহরামানমারাস ও হাতয় প্রদেশ বাদে অন্য প্রদেশগুলোতে উদ্ধার কাজ সমাপ্ত হয়েছে। ৬ ফেব্রুয়ারির ৭.৮ মাত্রার ভূমিকম্পে সবচাইতে বেশি ক্ষতি হয় এ দু’প্রদেশে।
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ৪৬,০০০ বেশি নিহত হয়েছে। এরমধ্যে সিরিয়ায় মারা গেছে ৫,৮০০জন। তুরস্কে ভূমিকম্পে ৩৪৫,০০০ এপার্টমেন্ট ভবন ধ্বংস হয়েছে। এখনো বহু লোক নিখোঁজ রয়েছে। তবে তুরস্ক বা সিরিয়া কেউই নিখোঁজের সংখ্যা কত হতে পারে তা জানায়নি।
তুরস্কে ধ্বংসস্তুপের ভেতর থেকে এখনো জীবিতদের উদ্ধার করা হচ্ছে। কিন্ত অনেক স্বজন হারা শোকার্ত পরিবার অন্তত তাদের কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করার সুযোগ পাওয়ার আশায় অপেক্ষায় রয়েছে। কাহরামানমারাসের ধ্বংসস্তুপের ভেতরে ক্রেন মেশিন চালাতে চালাতে আকিম বোজকুর্ত বলেন, “আপনারা কি মরদেহ খুঁজে পাওয়ার জন্য দোয়া করছেন?” আমরা উদ্ধারের পর পরিবারের কাছে মরদেহ ফেরত দেই।
উদ্ধারকর্মীরা অনেক গভীরে টন টন ধ্বংসস্তুপের নীচ থেকে আর পরিবারগুলো আশা নিয়ে অপেক্ষা করতে থাকে। তারা জানাযা করতে ও কবরস্থানে দাফন করতে চায় নিহত স্বজনদের মরদেহ। উদ্ধার কাজ চলার স্থানে অ্যাম্বুলেন্স প্রস্তত রাখা হয়। গাড়ী চলাচলও নিয়ন্ত্রণ করা হয়। যাতে উদ্ধারের পরই দ্রুত হাসপাতালে নেয়া সম্ভব হয়। ভবনের কাঠামোর ব্যাপক ধ্বংস ও প্রাণহানির ফলে সংক্রামক রোগ ব্যাপক ছড়িয়ে পড়ার আশংকা করছেন স্বাস্থ্য কর্মীরা।
২ কোটি ৬০ লাখ মানুষের ত্রাণ দরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর হিসাব মতে, তুরস্ক ও সিরিয়া প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষের জন্য মানবিক সহায়তা প্রয়োজন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিনকেন গত রোববার তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন ও ১০ কোটি ডলারের মানবিক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দেন। পুণঃনির্মাণে ব্যয় হবে শত শত কোটি ডলার। তুরস্ক ও সিরিয়ায় প্রলয়ংকরি ভূমিকম্পের পর পুণর্গঠন কাজে সম্ভবত শত শত কোটি ডলার দরকার হবে বলে জানা গেছে।
এনবিএস/ওডে/সি