পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন নিরাপত্তা পরিষদের ক্ষোভ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) ইসরায়েলের ইহুদী বসতিস্থাপন কার্যক্রমের ব্যাপারে “গভীর উদ্বেগ ও ক্ষোভ” প্রকাশ করেছে। ইসরায়েলের বসতিস্থাপন নীতিকে সুস্পষ্টভাষায় নিন্দা জানিয়ে উত্থাপিত খসড়া প্রস্তাবকে আরো নমনীয় করার পর পরিষদ এক বিবৃতিতে এক্ষোভ প্রকাশ করে।
ইউএনএসসিএর সভাপতির বিবৃতি গত সোমবার যুক্তরাষ্ট্রসহ ১৫ সদস্যের সকলেই অনুমোদন করে। বিবৃতিতে তার ভাষায়, সন্ত্রাস পরিত্যাগ ও বিরোধিতা করার ফিলিস্তিনী কর্র্র্র্তৃপক্ষে (পিএ) দায়িত্বের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
নিরাপত্তা ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে দু’রাষ্ট্র ভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ইসরায়েলের ইহুদী বসতিস্থাপন তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত করছে বলেও পরিষদের বিবৃতিতে উল্লেখ করা হয়।
চলতি মাসের প্রথম দিকে ইসরায়েল সরকার অধিকৃত পশ্চিম তীরে আরো হাজার হাজার ইহুদী বসতি গড়ে তোলা এবং বেআইনিভাবে স্থাপিত চেক পোস্টগুলো অনুমোদন করার পর নিরাপত্তা পরিষদ এ প্রতীকী প্রতিক্রিয়া জানাল।
জাতিসংঘে নিযুক্ত ফিলি্িস্তনী রাষ্ট্রদূত রিয়াদ মনসুর সোমবার বলেন, “ইসরায়েলের অবৈধ ও এক তরফা পদক্ষেপের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদ যে শক্তিশালী বার্তা দিযেছে তাতে আামরা অত্যন্ত খুশি হয়েছি।”
এনবিএস/ওডে/সি