নওয়াজ শরীফকে দেশে ফিরতে পারার অনুমোদন ডাক্তারদের
আগামী ৯ এপ্রিল পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার নির্বাচন ঘোষণা করার একদিন পর প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মঙ্গলবার বলেছেন, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ প্রধান নওয়াজ শরীফকে পাকিস্তানে ফেরার অনুমতি দিয়েছে।
জিওনিউজ প্রোগ্রামের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তিনি জানান, পাকিস্তানের রাজনীতিতে তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে প্রয়োজন রয়েছে। তিনি ২০১৯ সালের নভেম্বর থেকে লণ্ডনে রয়েছেন।
তিনি বলেন, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ ও বিলওয়াল ভূট্টো-জারদারি নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি একসঙ্গে পাকিস্তান ডেমোক্রেটিক ম্যুভমেন্ট (পিডিএম) এর প্ল্যাটফর্মের আওতায় নির্বাচন করবে। পিডিএম হলো নয়টি রাজনৈতিক দলের জোট।
তিনি আরো বলেছেন, গত বছর ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর ক্ষমতাসীন জোট যদি তখনই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতো তাহলেও জোটটি রাজনৈতিকভাবে উপকৃত হতো।
এক প্রশ্নে জবাবে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর কোনো রাজনৈতিক আদর্শ নেই। অতীতের কথা স্মরণ করে তিনি বলেন, ‘বিচার ব্যবস্থা পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের কাছ থেকে সরে গেছেন ইমরান খান। সে সময় তিনি বলেছিলেন, মতের পার্থক্যের কারণেই পিটিআই এবং তাদের মধ্যে পার্থক্য রয়েছে।
২০১৩ সালের সাধারণ নির্বাচনে ইমরান খান রাওয়ালপিন্ডির কাছ থেকে সমর্থন নিতে শুরু করেন। এটাই একটা প্রকৃষ্ট উদাহরণ। আরেক প্রশ্নের জবাবে তিনি ২০১৮ সালের নির্বাচনে কারসাজি করার জন্য সাবেক সেনাপ্রধান জেনারেল (অব) কামার জাভেদ বাজওয়াকে অভিযুক্ত করেন। তিনি বলেন, সেই নির্বাচনে সাবেক সেনাপ্রধান পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজকে কোনো ধরনের সহযোগিতা করেননি।
এনবিএস/ওডে/সি