পুতিনের সাথে বৈঠক করতে মস্কো যাচ্ছেন শি জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে বৈঠক করতে আগামী কয়েক মাসের মধ্যে মস্কো সফরে যাওয়ার প্রস্ততি নিচ্ছেন। ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার এক খবরে একথা জানা গেছে।
সফর পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি গত মঙ্গলবার জানায়, ই্উক্রেন যুদ্ধ বন্ধ ও বহুপক্ষীয় শান্তি আলোচনা সক্রিয়ভাবে চীনা প্রচেষ্টার অংশ হিসেবে শি এ সফরে যাবেন। এ ছাড়া চীন এ শীর্ষ সম্মেলনকে যুদ্ধে পরমানবিক অস্ত্র ব্যবহার করা উচিৎ হবে না বেইজিংয়ের এ অবস্থানকে পুণব্যক্ত করতে শিং পুতিনের সঙ্গে তার শীর্ষ বৈঠককে কাজে লাগাবেন বলেও জানা গেছে। এক বছর আগে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে চীন রাশিয়ার সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক রজায় রেখেছে। বর্তমানে মস্কো সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীন ও রাশিয়ার মধ্যকার বর্তমান সম্পর্ক “ পাথরের মতো দৃঢ় ও অপরিবর্তনীয়।”
শিন জিংপিনের মস্কো সফর এখনো প্রস্ততি পর্যায়ে রয়েছে। সময় নির্ধারণ করা হয়নি। জার্নাল জানায়. আগামী এপ্রিল ও মে মাসের প্রথম দিকে তিনি এ সফরে যান। সে সময়ে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসী জার্মান বাহিনীর বিরুদ্ধে তাদের বিজয় উদযাপন করবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই বর্তমানে মস্কো সফর করছেন। তিনি আজ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে সাক্ষাৎ করবেন। ইউরোপ সফরকালে ওয়াং আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আহ্বান আরও জোরালো করবেন বলে মনে করা হচ্ছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে।
গত বছর শীতকালীন অলিম্পিক শুরুর কয়েক দিন আগে শিং ও পুতিন অংশিদারিত্ব এবং শান্তিপূর্ণ পন্থায় সব বিরোধের সরাসরি বৈঠক করেন। দু’নেতা “সীমাহীন”. অংশিদারিত্বের ঘোষণা দেন কোন ক্ষেত্রে যা “নিষিদ্ধ” থাকবে না। গত ডিসেম্বরে দু’নেতা ভিডিও কনফারেন্সে অংশ নেন।
চীন যেমন ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানায়নি তেমনি মস্কোর বিরুদ্ধে পশ্চিমা অবরোধেও অংশ নেয়নি। তবে সংযম প্রদর্শন এবং আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ নিস্পত্তির আহ্বান জানিয়েছে বেইজিং সব পক্ষের প্রতি।
এদিকে নানা বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি ঘটেছে। তার মধ্যে হংকং ও জিনজিয়াংএর মানবাধিকার এবং যুক্তরাষ্ট্রে আকাশে চীনের কথিত গোয়েন্দা বেলুন উল্লেখযোগ্য।
এনবিএস/ওডে/সি