রত্ন খনির রাইট বিক্রি করলো মিয়ানমারের বেসামরিক সরকার

মিয়ানমারের বেসামরিক জাতীয় ঐক্য সরকার (এনইউজি) বলেছে যে একজন উদ্যোক্তা বিপ্লবের অর্থায়নের জন্য মান্দালয় অঞ্চলের মোগোক টাউনশিপে একটি রত্ন খনির স্বত্ব কিনেছেন ৪ মিলিয়ন মার্কিন ডলারে। ইরাবতি

ঐক্য সরকার গত মাসে দেশি ও বিদেশি ব্যবসায়ীদের কাছে মোগোক টাউনশিপের ৪৫টি রত্ন খনি খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছিল। ঐক্য সরকার বলেছে, বিনিয়োগকারীদের রত্ন খনির স্বত্ব দেওয়া হবে সামরিক সরকারের পতনের পর। এসব রত্ন খনিগুলো পরিচালিত হবে সরকারি ও বেসরকারিভাবে। এতে সরকারের পার্টনাশিপ থাকবে ৫১ শতাংশ। ঐক্য সরকারের পরিকল্পনা, অর্থ ও বিনিয়োগ মন্ত্রণালয় সোমবার এই ব্যাপারে ঘোষণা দেয়।

মন্ত্রণালয় থেকে বলা হয়, ‘বাদবাকি ৪৪টি রত্ন খনির রাইট আমরা ই-মেইল বা ব্যক্তিগত প্রতিনিধির মাধ্যমে নিশ্চিত করা যাবে।’ মন্ত্রী তিন তুন নায়িং বলেছেন, মোগোক রত্ন খনি যেভাবে কয়েক দশক ধরে অভিজাত শ্রেণীর মাধ্যমে নির্বিচারে ব্যবহার করা হচ্ছিল, তাতে শৃংখলা ফিরিয়ে আনাই হলো সরকারের উদ্দেশ্য।

তিনি বলেন, ‘ওসব ব্যবসাগুলো কেবল সেনা সরকারের স্বার্থেই ব্যবহৃত হয়েছে। এখন আমরা জনস্বার্থে সেগুলোকে ব্যবহারের পথে হাঁটছি। এগুলোর উপর দেশের মানুষের অধিকার রয়েছে।’ঐক্য সরকার বলেছে, সেনাবিরোধী বিপ্লবকে এগিয়ে নেওয়ার তহবিলে এ পর্যন্ত ১০০ মিলিয়ন ডলার সংগৃহীত হয়েছে।

এই তহবিলে অর্থ এসেছে নানা উপায়ে। এরমধ্যে রয়েছে ট্রেজারি বন্ড, সামরিক সরকারের সম্পদ বিক্রি - যার মধ্যে রয়েছে সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের দুটি ম্যানশন এবং সেনাবাহিনীর জমিন, যার উপর এপার্টমেন্ট নির্মাণ হওয়ার কথা ছিল। ঐক্য সরকার বলেছে, সামরিক সরকারের পতনের পরই বিক্রিত সম্পদ মালিকদের হস্তান্তর করা হবে। এছাড়া ঐক্য সরকার নিয়ন্ত্রিত অঞ্চল থেকে কর হিসেবে সংগ্রহ হয়েছে ৩ বিলিয়ন কায়াত।

এনবিএস/ওডে/সি

Walton Ads