ইউক্রেন যুদ্ধে হেরে গেলে রাশিয়া টুকরো টুকরো হয়ে যাবে
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদভ বলেছেন যে ইউক্রেন যুদ্ধে পরাজিত হলে রাশিয়া ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে। রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি চেয়ার বা উপপ্রধান মেদভেদভ বলেন, যুদ্ধে হারলে রাশিয়ার অস্তিত্ব আর থাকবে না। রাশিয়ার ইউক্রেন দখলের আনন্দপ্রকাশকে ব্যবহার করে গত বুধবার দেয়া এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় তাহলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে।
মঙ্গলবার পোলান্ডে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষনের পর মেদভেদভ এ মন্তব্য করেন। বাইডেন বলেন, “রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়েছে এবং মস্কো্েকই এ যুদ্ধ বন্ধ করতে হবে। আর ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে আত্মরক্ষার চেষ্টা বন্ধ করে তাহলে যুদ্ধ বন্ধ হবে।” মেদভেদভ বাইডেনের একথাকে “মার্জিত মিথ্যাচর” বলে দাবি করেন।
মেদভেদভ বলেন, যখন তিনি আভ্যন্তরীন সমস্যা জর্জরিত তখন কেন তিনি অন্য দেশের জনগনের প্রতি আবেদন জানাচ্ছেন? আমাদের দেশের প্রতি ঘৃণবিদ্বেষ ছড়াচ্ছে যে দেশ তার কথায় আমরা কেন ভয় পাবো? রাশিয়ার জনগণ কেন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করবে? কেননা ২০ ও ২১ শতকে যত যুদ্ধ হয়েছে তার অধিকাংশ এ দেশটি করেছে।” মেদভেদভ যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাবের কথা উল্লেখ করে বলেন, বাইডেন চান রাশিয়া “কৌশলগত পরাজয় বরণ”করুক।
মঙ্গলবার পুতিনের জাতির উদ্দেশ্যে ভাষন, বিশেষকরে নিউ স্টার্ট চুক্তি স্থগিত করা সম্পর্কে মেদভেদভ বলেন, “এটি অনেক আগে থেকে করা অপরিহার্য হয়ে পড়েছিল।” তিনি বলেন, এটির মাধ্যমে সাধারণভাবে বিশ্বের জন্য এবং বিশেষভাবে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে।”
এনবিএস/ওডে/সি