হাতির হামলায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাবার সঙ্গে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল অর্জুন দাস নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী । এসময় বৈকণ্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকায় দলছুট হাতি হামলা চালালে মারাত্মক ভাবে জখম হয় অর্জুন । পরবর্তীতে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন বনকর্মী এবং পুলিশকর্মীরা
এনবিএস/ওডে/সি