সৌদিকে রূপান্তরের সর্বশেষ গিগা প্রকল্প দাইরিয়া

সৌদি আরব পর্যটন খাতে যাত্রা সবে সূচনা করেছে কিন্তু এটি বিরাট থেকে বিরাটতর হতে চলেছে। প্রকল্পটি এতো বড় যে একে “গিগা প্রজেক্ট” বলা হচ্ছে। প্রতিবেশ অনুকুল ও বহুমুখী নতুন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার সৌদি আরবের স্বপ্ন ২০৩০ এর অংশ হিসেবে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

সৌদি আরব ২০৩০ সালের আগেই ১০ কোটি পর্যটন আকৃষ্ট করার লক্ষ্য ধার্য করেছে। দেশটি ২০১৯ সালে প্রথম ই-ভিসা পর্যটনকে স্বাগত জানায়। সেই আলোকে এটি কোন ছোটখাট লক্ষ্য নয়। ভবিষ্যতের স্বপ্ন ও অনেক ক্ষেত্রে বিতর্কিত নতুন লক্ষ্যে পৌঁছুতে নিয়োম, ১৭০ কিলোমিটারের কারমুক্ত কাঁচ ঘেরা নগরী দ্য লাইন এবং শীতকালীন ক্রীড়া অবকাশ যাপন কেন্দ্র ত্রোজেনা সারা দেশে পর্যটক আকর্ষনে বিষয়ে পরিণত হয়েছে। একই সাথে নাবাতিয়ান গম্বুজ নগরী আলুলা এবং মরুদ্যান নগরী খায়বর ও তাইমাও পর্যটন আকর্ষনের কেন্দ্রে পরিণত হয়েছে।

সৌদি রাজধানী রিয়াদের কাছে আরেকটি গিগা প্রকল্প হাতে নেয়া হয়েছে। সেখানে ১৪ বর্গ কিলোমিটারের অবকাশ যাপন কেন্দ্রে বছরে ২ কোটি ৭০ লাখ পর্যটক আকৃষ্ট করার লক্ষ নির্ধারণ করা হয়েছে। সৌদি আরব রাষ্ট্রের জন্মস্থল হলো দাইরিয়া। আল সৌদ রাজবংশের পৈতৃক ভিটা হলো স্থানটি। সৌদি রাজবংশ ও ইউনোস্কো ঐতিহ্য আত-তুরাইফ এখানে অবস্থিত।  এখানে ১৭২৭ সালে প্রথম সৌদি রাষ্ট্রের পত্তন করা হয়। ঐতিহাসিক ও সাংস্কৃতিক উভয় দিক থেকে আধুনিক সৌদি আবরের জন্য গুরুত্বপূর্ণ।

দাইরিয়া গেট উন্নয়ন কতৃপক্ষের প্রধান নির্বাহী জেরি ইজেরিলো । স্বপ্ন ২০৩০ এর অংশ হিসেবে পর্যটকদের জন্য অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য উপস্থাপন করা হবে এতে। যা সৌদি আরবের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি হিসেবে কাজ করবে। দাইরিয়া প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬,৩২০ কোটি ডলার । ইনজেরিলো বলেন, এটি হচ্ছে বিশ্বের অন্যতম বড় ও জটিল প্রকল্প

এনবিএস/ওডে/সি

Walton Ads