৬০ সন্তানের বাবা হয়েছেন এক অস্ট্রেলিয়ান যুবক, কীভাবে সম্ভব হল এমন


এ এক অন্য ‘ভিকি ডোনার’।
মনে আছে, সুজিত সরকার পরিচালিত আয়ুষ্মান খুরানার‘ভিকি ডোনার’ (sperm donor) ছবির কথা? বিষয় ভাবনার অভিনবত্বের কারণে এখনও সেই ছবি সমান ভাবে প্রাসঙ্গিক। আয়ুষ্মান সেই ছবিতে এক জন শুক্রাণুদাতার চরিত্রে অভিনয় করেছিলেন। তবে সেটা ছিল রিল লাইফ। রিয়েল লাইফেও এমন হচ্ছে। সন্তান ধারণে অক্ষম দম্পতি বা এলজিবিটিকিউ কমিউনিটির দম্পতিদের এখন একমাত্র ভরসা ‘স্পার্ম ডোনার’। তবে অস্ট্রেলিয়ায় এক আশ্চর্য ঘটনা ঘটেছে।
অস্ট্রেলিয়ায়, ৬০ জন দম্পতি আইভিএফ (IVF) প্রযুক্তির মাধ্যমে সন্তান পেয়েছেন। মজার ব্যাপার হল, নতুন বাবা-মা হয়েছেন যে দম্পতিরা তাঁদের নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় ফার্টিলিটি সেন্টারের তরফে। সেখানে দেখা যায় ৬০ জন বাচ্চার মুখের আদল, চেহারার গড়ন অবিকল এক। তাতেই নড়েচড়ে বসে স্পার্ম ব্যাঙ্কটি। স্পার্ম ডোনারের নাম, পরিচয় কখনওই প্রকাশ্যে আনে না স্পার্ম ব্যাঙ্ক। কিন্তু এতগুলো শিশুর চেহারার অবিশ্বাস্য মিল দেখেই ডাক্তারদের সন্দেহ হয় একই ব্যক্তির শুক্রাণু থেকেই এতগুলো আইভিএফ হয়েছে। এদিকে নামের তালিকায় তো রয়েছে আলাদা আলাদা নাম।
আইআইটির ছাত্র, সন্ন্যাসীর জীবন কাটান! লক্ষ টাকার চাকরি ছেড়ে ছাত্রদের অঙ্ক শেখাচ্ছেন ইনি
ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, অন্তত ৬০টি শিশুর বাবা হয়েছেন তিনি। কিন্তু কীভাবে এই কাজটি তিনি করেছেন তা চমকে দেওয়ার মতো।জানা গিয়েছে, এ জন্য বার বার নাম বদল করেছেন তিনি। চারবার নাম বদলে শুক্রাণু দিয়েছেন ওই ব্যক্তি। আর তাতেই এত জন শিশুর জন্ম হয়েছে তাঁর শুক্রাণু থেকে।


খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে

চাষের জমি ওই ব্যক্তিকে দান করা হবে।”
উল্লেখ্য, আশির দশকের শেষ থেকে তাঁর লেখা বই স্যাটানিক ভার্সেসের জন্য মৌলবাদীদের বিষনজরে রয়েছেন রুশদি। তাঁর বিরুদ্ধে মৃত্যু পরোয়ানাও জারি হয়েছিল। গত ২০ বছর ধরে আমেরিকাতেই থাকছিলেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত এই লেখক ১৩ বছর বেনামে কাটিয়েছেন। পুলিশি পাহারাতেই থাকেন তিনি। তবু বিপদ এড়ানো যায়নি।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে

Walton Ads