ইউক্রেন যুদ্ধে কেউ জিততে পারবে না: ভিক্টর অরবান
ইউক্রেন যুদ্ধে মস্কো বা কিয়েভ কেউই জিততে পারবে না। তাই জরুরী ভিত্তিতে যুদ্ধবিরতি ঘোষনা করে শান্তি আলোচনা শুরু করতে হবে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান শুক্রবার রাষ্ট্রীয় রেডিও কোসুথ রেডিওকে একথা বলেন।
তিনি বলেন, পাশ্চাত্য ইউক্রেনকে এতো বিপুল পরিমান অস্ত্র, জ্বালানি ও অর্থ দিচ্ছে যে তাতে রাশিয়ার পক্ষে এ ধরণের শক্তির বিরুদ্ধে প্রকাশ্য সর্বাত্মক যুদ্ধে জিতা সম্ভব হবে না। অন্যদিকে রাশিয়ার ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। তাই যারা পরমাণু শক্তিধর রাশিয়াকে পরাজিত সম্ভব হবে বলে মনে করছেন তারাও ভুল করছেন, বোকার স্বর্গে বাস করছেন।
ওরবান বলেন, ইউক্রেনে শান্তিরক্ষা সেনা পাঠানোর প্রস্তাবও তার কার্যতালিকায় রয়েছে। ইউক্রেনকে সীমাহীন সহায়তা দান ইউরোপের সিদ্ধান্ত ভুল, ফলে ইউরোপ দিন দিন আরো বেশি করে এ যুদ্ধে জড়িয়ে পড়ছে। রাশিয়া গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে।
তিনি আরো বলেন, তিনি ন্যাটো জোটে ফিনল্যান্ড ও সুইডেনের যোগদানকে সমর্থন করবেন। তবে তুরস্ক সুইডেনের ন্যাটো জোটের যোগদানের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে।
এনবিএস/ওডে/সি