সিনিয়র মার্কিন কর্মকর্তাসহ ট্রাম্প ও পম্পেওকে হত্যার জন্য খুঁজছে আইআরজিসি
বাহিনীটির কমান্ডার শুক্রবার জানিয়েছেন, ২০২০ সালে কাশেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইআরজিসি কমান্ডার আমিরালি হাজিজাদেহ বলেন, আল্লাহর সাহায্যে আমরা ট্রাম্প, তার সাবেক সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও, সেন্ট্রাল কমান্ড জেনারেল কেনেথ ম্যাকেঞ্জিসহ হত্যার নির্দেশের সঙ্গে যুক্ত সামরিক কমান্ডারদেরকে হত্যা করতে সক্ষম হব।
২০২০ সালের ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন বিমান ঘাটি আইন আল-আসাদে মিসাইল আক্রমণের ঠিক পাঁচদিন পরই সোলেমানিকে হত্যা করা হয় বলেও তিনি উল্লেখ করেন। তবে সেসময় যুক্তরষ্টের কোনো সেনা সদস্য নিহত হননি।
সোলাইমানি ইরানের আইআরজিসির কুদস বাহিনীর নেতৃত্বে ছিলেন। ট্রাম্প প্রশাসনের নির্দেশে এক বিমান হামলায় ইরাকে তিনি নিহত হন। গতমাসে দেশটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রেসিডেন্ট রাইসি বলেন, সোলাইমানি হত্যার প্রতিশোধ অবধারিত। নভেম্বরে দশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ইব্রাহিম রাইসিও এই বিষয়ে বলেন, আমরা এ হত্যাকান্ড কখনও ভুলবনা।
এনবিএস/ওডে/সি