ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে ইন্টারনেট বন্ধ করায় বিক্ষোভ
শুক্রবার টেলিগ্রামে এক ভিডিও পোষ্টে দেখা যায়, ব্যালক একটিভিষ্ট ক্যাম্পেইন (বিএসি) এসময় দেশটির সরকারের বিরুদ্ধে ‘স্বৈরশাসকের মৃত্যু হোক’ বলে শ্লোগান দিতে থাকেন। এসময় তারা সিস্টান বেলুচিস্তান প্রদেশের জাহেদান শহরে জমায়েত হয়ে এ কর্মসূচী চালিয়ে যান।
পাকিস্তান-ইরান সীমান্তবর্তী অঞ্চলটি গরীব অধ্যুষিত শহর হিসেবে পরিচিত। অসলো ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন আইএইচআর জানায়, দেশটিতে গত সেপ্টম্বরের গণবিস্ফোরণে একদিনেই এ অঞ্চলটির ১৩১ জন নিহত হন।
এদিকে সম্প্রতি পুলিশ হেফাজতে এক চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে আন্দোলনে নামেন তারা। জানা যায়, গত বছর জাহেদান পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে আসলেও ফের তাকে আন্দোলনে অংশ নেওয়ায় গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। প্রদেশটির হাল ভাশ ওয়েবসাইট জানায়, থানা হেফাজতে তার উপর অমানুষিক নির্যাতন করলে নিহত হন তিনি।
এদিকে তেহরানের পক্ষ হতে কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে ব্যাক ও হাশ জানায়, শুক্রবার শহরটির প্রধান মসজিদের সামনে প্রচুর নিরাপত্তা বাহিনী নিয়োজিত ছিল। জুম্মার নামাজের সময় পুলিশ যেন মসজিদের ভেতরে প্রবেশ করতে না পারে তার জন্য মুসল্লিদেরসহ বিক্ষোভকারীরা বাধা দেয়। পড়ে দেখা যায় সাদা জামা পরিহিত একজনকে পুলিশ টেনে নিয়ে যাচ্ছে।ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ায় এএফপি প্রকাশিত ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে ।
গ্রান্ড মাক্কী মসজিদের সামনে এসময় এক সুন্নি ধর্মীয় সাধক মৌলভী আবদল হামিদ সরকার ও নিরাপত্তা বাহিনীর সমালোচনা করে বক্তব্য রাখেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভে সমর্থন জানিয়ে সরকারের উদ্দ্যেশ্যে বলেন, সাধারণ মানুষ ও বিক্ষোভকারীদের কথা শুনুন এবার। আপনারা সমাধান না জানলে অন্য কাউকে এগিয়ে আসতে দিন যিনি সমাধান জানেন।
এনবিএস/ওডে/সি