প্রাণে বেঁচে গেলেন পাকিস্তানের ট্রান্সজেন্ডার সংবাদ উপস্থাপক

পাকিস্তানের প্রথম ট্রান্সজেন্ডার টেলিভিশন সংবাদ উপস্থাপক মারভিয়া মালিকের উপর বন্দুক হামলা হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। জানা গেছে, গত শুক্রবার লাহোরের ক্যান্টনমেন্ট এলাকার একটি ফার্মেসি থেকে বাড়ি ফেরার সময় দুই বন্দুকধারী মারভিয়াকে আক্রমণ করে।
হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন মারভিয়া। তিনি পুলিশকে জানিয়েছেন, ট্রান্সজেন্ডার রাইটস প্রোটেকশন অ্যাক্ট ২০১৮ এর বিষয়ে তার মতামত শেয়ার করার পরে, তিনি ফোনে হুমকি পেয়েছিলেন। গত বছরের সেপ্টেম্বরে ইসলামিক আইডিওলজি কাউন্সিল জানিয়েছিল, আইনটি ইসলামিক শরিয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মারভিয়ার ওপর এই হামলার পর মারভিয়া নিরাপত্তার জন্য তার বাড়ি ছেড়ে লাহোরের বাইরে চলে যান।

এনবিএস/ওডে/সি

Walton Ads