তুরস্কে ভূমিকম্পে ক্ষতি হয়েছে ৩,৪০০ কোটি ডলার: বিশ্ব ব্যাংক
তুরস্কে দক্ষিণাঞ্চলে গত ৬ ফেব্রুয়ারির প্রলয়ংকরি ভূমিকম্পে ৩,৪০০ কোটি ডলারেরও বেশি ক্ষতি হয়েছে। গত সোমবার ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক এ কথা জানায়। আল-জাজিরা, রয়টার্স
ওয়াশংটন ভিত্তিক বিশ্ব ব্যাংক এক বিবৃতিতে জানায়, এ ক্ষতি তুরস্কের ২০২১ সালের জিডিপির ৪ শতাংশের সমপরিমান। আর পুণর্গঠনের ব্যয় এতে ধরা হয়নি যা হবে ক্ষয়ক্ষতির পরিমানের “সম্ভবত দ্বিগুণ”।
এ হিসেবের মধ্যে সিরিয়ার উত্তরাঞ্চলের ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়নি। বিশ্বব্যাংক আজ মঙ্গলবার সেখানকার ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করবে।
তুরস্কে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হুমবার্তো লোপেজ বলেন, “এ ভয়াবহ ভূমিকম্প তুরস্কের মারাত্মক ভূমিকম্প ঝুঁকির মধ্যে থাকার কথা স্মরণ করিয়ে দিয়েছে এবং দেশটির সরকারি ও বেসরকারী অবকাঠামোর স্থিতিস্থাপকতা আরো শক্তিশালী করা প্রয়োজন।
বিশ ব্যংকের হিসেবে আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তুরস্কের সাড়ে ১২ লাখ মানুষ সাময়িকভাবে গৃহহীন হয়েছে। সরাসরি ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন হচ্ছে ৫৩ শতাংশ আর অনাবসিক ভবনের ক্ষতি হয়েছে ২৮ শতাংশ। অবশিষ্ট ক্ষতিগ্রস্ত অবকাঠামো হলো রাস্তা ও সেতু।
এনবিএস/ওডে/সি