বাখমুত ঘেরাও দখলের চেষ্টা করছে রাশিয়া
ইউক্রেনের পূর্বাঞ্চলের বাখমুত শহরটিতে হামলারত রাশিয়ার সৈন্যরা এ ছোট খনি শহরটিকে ঘেরাও করার চেষ্টা করছে। কারণ বৃষ্টিপাত ও বসন্তকালীন আগাম ঢলের কারণে অঞলটির রণাঙ্গন কর্দমাক্ত হয়ে পড়তে পারে। এতে দু’পক্ষই যুদ্ধে নিজেদের অবস্থানকে সংহত করার সুযোগ আর পাবে না। তাই তার আগেই তারা যুদ্ধে নিজেদের অবস্থান শক্তিশালী করা চেষ্টা চালাচ্ছে। ইউক্রেন ও রাশিয়ার পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর পরিকল্পনা নস্যাৎ করে দেয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে “রাজপুতিতসা” নামে পরিচিত বসন্তকালীল ঢলের। এ ঢলে রাস্তাগুলো নদীতে রূপান্তরিত হয়। আর মাঠঘাট চলাচলের অনুপযোগি জলাভূমিতে পরিণত হয়।
দনেতস্ক অঞ্চলে হঠাৎ করে গরম পড়ায় সেখানকার তুষার গলে যায়। ফলে সেখানকার রণাঙ্গনের কাছে ইউক্রেনের সেনারা এখন কর্দমাক্ত পরিখায় অবস্থান করছে। উভয় পক্ষ তাদের অবস্থানে অপেক্ষা করছে কারণ বসন্ত মানে কর্দমাক্ত অবস্থা। ফলে সামনে অগ্রসর হওয়া অসম্ভব হয়ে পড়বে। একথা বলেন ইউক্রেনের ফ্রন্টলাইনের রকেট লাঞ্চার বেটারির কমান্ডার মাইকোলা (৫৯)।
গভীরভাবে খনন করা আঁকাবাকা পরিখার মধ্যে থাকা প্লাটুন কমান্ডার ভলোদোমির (২৫) বলেন, তার বাহিনী যে কোন আবহাওয়ায় যুদ্ধ করার জন্য প্রস্তত রয়েছে।
তিনি বলেন, যখন আমাদেরকে একটি টার্গেট দেয়া হবে তখন আমাদের কাজ হবে সেটিকে অবশ্যই ধ্বংস করা। রাশিয়া বাখমুত ঘেরাও করার চেষ্টা করছে। যাতে ইউক্রেন তার গ্যারিসন সরিয়ে নেয়। তাহলে দীর্ঘ যুদ্ধের রক্তক্ষয়ী পর্যায়ে বাখমুত দখল হবে মস্কোর জন্য হবে একটি প্রথম বড় পুরস্কার। গভীর শীতের সময় রাশিয়া এখানে হামলা শুরু করে। সে সময় মাটি ছিল বরফাচ্ছাদিত।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেন, বাখমুতের চারদিকের এলাকার নিরাপত্তায় নিয়োজিত আমাদের সেনারা প্রকৃতপক্ষে বীর। তারা অসীম সাহসিকতার সাথে শহরটি রক্ষা করে চলেছে। গত বছরের শেষদিকে হাজার হাজার রিজার্ভ সেনা তলব করে মস্কো। মাধ্যমে রাশিয়া উপকৃত হচ্ছে। তারা এ সেনা শক্তি কাজে লাগিয়ে পূর্ব অনেক রণাঙ্গনে হামলা জোরদার করেছে।
পশ্চিমা দেশগুলো জানায়, রাশিয়ার কয়েকটি হামলা ব্যর্থ হয়েছে। কিন্তু তাদের সেনারা এটি স্পষ্ট করেছে যে, বাখমুতের উত্তর ও দক্ষিণে তাদের অভিযানে অগ্রগতি হয়েছে যদিও তার গতি বেশ ধীর। তারা ইউক্রেনের সেনাদেরকে বিধ্বস্ত শহরটির মধ্যে বিচ্ছিন্ন অবস্থার মধ্যে নিক্ষিপ্ত করেছে। এক সময় শহরটিতে ৭৫,০০০ মানুষ বাস করতো।
মস্কোর পক্ষ থেকে বলা হয়, তাদের সেনারা বাখমুতের কাছে ইউক্রেনের একটি অস্ত্রগুদাম ধ্বংস করে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের তৈরি কয়েকটি রকেট ও ইউক্রেনে কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে নিরপেক্ষ সূত্রে বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি।
এক বছরের বেশি সময় আগে দনেতস্কের বাখমুতে সবচাইতে ভয়াবহ সংঘর্ষ ঘটে। ইউক্রেনের দনেতস্কের একাংশ রাশিয়ার মিত্র বিচ্ছিন্নতাবাদীরা দখল করে রেখেছিল। রাশিয়ার বাহিনী সম্প্রতি হামলা জোরদার করেছে। তারা কিছুটা সাফল্যও পেয়েছে এ ক্ষেত্রে। স্বঘোষিত দনেতস্ক পিপলস রিপাবলিকএর বিচ্ছিন্নতাবাদী নেতা ডেনিস পুশলিন বলেন, বাখমুতের সব রাস্তা এখন রাশিয়ার গুলির আওতায় রয়েছে।
এদিকে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলের খমেলনিতস্কি শহরে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছে। ইরাণের তৈরি ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়।
এনবিএস/ওডে/সি