নির্বাচনের আগেই নওয়াজের প্রতি করা অবিচারের প্রতিকার চান মরিয়ম
সোমবার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)’র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ এক জ্বালাময়ী বক্তৃতায় দলীয় প্রধান নওয়াজ শরীফকে নিয়ে উল্লিখিত দাবি করেছেন। তিনি সাহিওয়ালে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে এ দাবি করেছেন। তিনি বলেন, ‘নিরপরাধ নওয়াজ শরীফের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার হওয়ার পরই নির্বাচন হবে।’
নওয়াজ শরীফ ২০১৯ সাল থেকেই লণ্ডনে বসবাস করছেন। একটি মামলায় সুপ্রিম কোর্টের আদেশে তিনি ২০১৭ সালের ২৮ সালে ক্ষমতা থেকে সরে যান। ২০১৩ সালের সাধারণ নির্বাচনের জন্য তার মনোনয়নপত্রে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ক্যাপিটাল এফজেডই থেকে তার অ-প্রত্যাহারযোগ্য প্রাপ্য সম্পদ প্রকাশ করতে ব্যর্থ হওয়ার জন্য পাঁচ সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চ সর্বসম্মতভাবে নওয়াজকে অযোগ্য ঘোষণা করেছিলেন। এর মানে সংবিধান অনুসারে তিনি ‘সৎ’ এবং ‘সত্যবাদী’ নন।
কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বিচার আগে, পরে নির্বাচন।’ তিনি বলেন, দেশে নির্বাচন হবে তখনই যখন ভোটকে সম্মান জানানো হবে। পিএমএল-এন নেতা বলেন, তাদের দল নির্বাচনের ব্যাপারে ভীত নন। তারা আগামী নির্বাচনের ব্যাপারে প্রস্তুতিও নিচ্ছেন। তিনি আরো বলেন, ‘নির্বাচন হবে নওয়াজ শরীফের মতো পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পর।’ পিএমএল-এন নেতা জোর দিয়ে বলেন যে ‘ঘড়ি চোর’-কে বিচারের মুখোমুখি করা হলে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মরিয়ম বিগত পিটিআই-নেতৃত্বাধীন সরকারের সময় প্রতিটি ফাইলের অনুমোদনের জন্য পাঁচ ক্যারেটের হীরা পাওয়ার জন্য প্রাক্তন ফার্স্ট লেডি বুশরা বিবিকে অভিযুক্ত করেছিলেন।
এনবিএস/ওডে/সি