রাশিয়া সীমান্তে প্রাচীর নির্মান শুরু ফিনল্যান্ডের

ফিনল্যান্ড রাশিয়ার সঙ্গে তার সীমান্তে বেড়া নির্মান শুরু করেছে। মঙ্গলবার এক খবরে একথা বলা হয়। ইমাত্রা সীমান্ত ক্রসিংয়ের উভয় পাশের বৃক্ষ অপসারণের মাধ্যমে এ বেড়া নির্মাণের কাজ শুরু করা হয়। সরকারি প্রচার মাধ্যম ওয়াইএলই এখবর জানায়। প্রাথমিক পরীক্ষামূলক বেড়া নির্মাণ করা হবে তিন কিলোমিটার যার কাজ  জুন মাসের শেষ নাগাদ শেষ হবে।

ফিনল্যান্ডের সীমান্ত রক্ষী বাহিনী ঘোষনা করেছে যে, ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতি নিরাপত্তার পরিবেশের পরিবর্তন ঘটিয়েছে। এতে সীমান্তে বেড়া নির্মাণ প্রয়োজন হয়ে পড়েছে।

তারা জানায়, আমাদের পূর্বাঞ্চলের ১৩০০ কিলোমিটার সীমান্তের প্রায় ২০০ কিলোমিটার সীমান্তে বেড়া নির্মান করা হবে। এর মূল অংশ দক্ষিণপূর্বাঞ্চলে নির্মাণ করা হবে। সেখানে সীমান্ত নিয়ন্ত্রণ কর্মকান্ড বেশি পরিচালিত হয়।

দেশের আর্থিক অবস্থার কারণে তিন থেকে চার বছরের মধ্যে সীমান্তে বেড়া নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে।

এনবিএস/ওডে/সি

Walton Ads