‘অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার’ পেলেন শেখ আলিউর রহমান
তরুণ এবং প্রতিভাবান বাংলাদেশি উদ্যোক্তা শেখ আলিউর রহমানকে ‘অর্ডার অব বৃটিশ এম্পায়ার’ দিয়েছেন রাজা তৃতীয় চার্লস। বৃটিশ সরকারের ওয়েবসাইটে ২০২৩ সালের প্রথম ‘নিউ ইয়ার অনার্স লিস্টে’ তার নাম প্রকাশিত হয়েছে। তরুণ প্রজন্ম ও চা শিল্পে অবদান রাখায় তাকে এই সম্মান দেয়া হয়েছে। ২০২২ সালের ৩০শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়।
আলিউর রহমান ‘লন্ডন টি এক্সচেঞ্জের’ প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ‘অর্ডার অব বৃটিশ এম্পায়ার’ পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আমার চারপাশে অনেকের কাছে ঋণী যারা আমাকে বছরের পর বছর ধরে সমর্থন দিয়ে এসেছেন। আমার পরিবার এবং আপনারা যারা আমার পাশে ছিলেন, আপনাদের উৎসাহ, বন্ধুত্ব এবং সমর্থনের জন্য আপনাদের অনেক ধন্যবাদ।
এনবিএস/ওডে/সি