ভারতে ব্রিটিশ কোম্পানিকে দেশটির আইন মেনে চলতে বললেন জেমস ক্লোভার্লি
দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভার্লি জি-২০ সম্মেলনে অংশ নিতে দিল্লীতে রয়েছেন। এএনআই জানিয়েছে, ক্লেভার্লি সকল সংস্থাকেই ভারতের আইন মেনেই চলতে হবে বলে মন্তব্য করেছেন। দিল্লীতে দেশটির সঙ্গে এক বৈঠকে এমন কথা বলেন তিনি।
জি-২০ সম্মেলনের এবারের আয়োজক দেশ ভারত। বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেন, দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হবে দেশ দুটির মধ্যে। এর আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোীিকে নিয়ে সমালোচনা করে প্রামাণ্যচিত্র প্রচারের পর সংবাদ সংস্থাটির বিরুদ্ধে কর সংক্রান্ত ইস্যুতে তিনদিনের এক অভিযান পরিচালনা করে ভারতের কর বিভাগ। দেশটির সরকার দুই খন্ডের এ প্রামাণ্যচিত্রটি নিয়ে সমালোচনা করে এটিকে একটি মিথ্যা প্রচারণা বলে অভিহিত করে।
২০০২ সালের ঘটে যাওয়া হিন্দু মুসলিম দাঙ্গায় মোদী সরাসরি জড়িত বলে যুক্তরাজ্য সরকারের একটি মন্তব্যও প্রামাণ্যচিত্রটিতে উল্লেখ করে বিবিসি। গুজরাট দাঙ্গায় সেসময় ১ হাজারেরও বেশী নিহত হন যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন মুসলমান।
এনবিএস/ওডে/সি