ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট ভো ভ্যান থুং
দুর্নীতি দমনের অংশ হিসেবে ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলি দেশটির উচ্চ পর্যায়ের নেতৃত্বে পরিবর্তন আনতে গিয়ে এই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করেছে।
বৃহস্পতিবার এক বিশেষ অধিবেশনের মাধ্যমে থুংকে প্রেসিডেন্ট করা হয়েছে। তার আগে বুধবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি একমাত্র প্রার্থী হিসেবে তাকেই মনোনয়ন দিয়েছে। প্রেসিডেন্ট পদটি মূলত একটি আনুষ্ঠানিক ভূমিকা। কিন্তু ভিয়েতনামের শীর্ষ চারটি রাজনৈতিক পদের মধ্যে একটি।
ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৮৮ জন ডেপুটির মধ্যে ভোটাভুটির ৪৮৭ জনই উপস্থিত ছিলেন। রাষ্ট্র পরিচালিত ভিয়েতনাম নিউজ এ তথ্য জানিয়েছে।
ভিয়েতনামের রাজনৈতিক হট্টগোলের মধ্যেই থুং প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। ক্ষমতাশীল কমিউনিস্ট পার্টির দুর্নীতি নির্মূলের কাজ চলছে এবং দলগত লড়াইয়ে ইতোমধ্যেই বেশ কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে।
গত জানুয়ারি মাসে থুংয়ের পূর্বসূরি নগুয়েন জুয়ান ফুকের বরখাস্ত হওয়ার পর এই নির্বাচন অনুষ্ঠিত হলো। অধস্তন কর্মচারিদের সঙ্গে নিয়ম ‘লঙ্ঘন ও অন্যায়’ আচরণের অভিযোগে পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। প্রেসিডেন্ট হিসাবে ফুকের অপসারণকে দেশের ‘জ্বলন্ত চুল্লি’ দুর্নীতিবিরোধী ক্র্যাকডাউনের একটি উল্লেখযোগ্য বৃদ্ধি হিসাবে দেখা হয়েছিল।
দেশের প্রথম প্রেসিডেন্ট হিসেবে পার্লামেন্টের প্রথম বক্তৃতায় থুং বলেন, তিনি নিরলসভাবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করে যাবেন। তিনি বলেন, ‘আমি দল, রাষ্ট্র এবং জনগণের দ্বারা অর্পিত দায়িত্ব ও মিশনগুলি আমার সামর্থ্য অনুযায়ী পালন করার চেষ্টা করব।’
প্রেসিডেন্ট হো চি মিনের আদর্শ, নৈতিকতা এবং জীবনধারাকে ক্রমাগত অধ্যয়ন ও অনুসরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এনবিএস/ওডে/সি