নিউ ইয়র্কে একটি বাড়িতে অগ্নিকাণ্ড: ২ শিশুসহ নিহত ৫

নিউ ইয়র্কের স্প্রিং ভ্যালিতে একটি বাড়িতে স্থানীয় সময় শনিবার (৪ মার্চ) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

রকল্যান্ড কাউন্টির ফায়ার কো-অর্ডিনেটর ক্রিস্টোফার কিয়ার জানান, ভোর ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে বাসে। আগুনের ভয়াবহতা এতোই ছিল যে ওই বাড়িতে প্রবেশ করা অসম্ভব ছিল। কারণ কাঠ দিয়ে বাড়িটি তৈরি করায় আগুনের ভয়াবহতা বেশি ছিল। ভেতরে থাকা লোকজনকে তারা জীবিত উদ্ধার করতে পারেনি। নিহতদের মরদেহ বাড়ির বিভিন্ন তলায় পড়ে ছিল। দুইজনের মরদেহ পাওয়া যায় নিচ তলায় আর তিনজনের মরদেহ পাওয়া যায় দ্বিতীয় তলায়।

কিয়ার আরো বলেন, আগুনে ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে আসা একজন দমকলকর্মীও সামান্য আহত হয়েছেন। তাকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ওই বাড়িটিতে কতজন লোক বাস করতো তা স্পষ্ট নয়।

স্প্রিং ভ্যালির পুলিশ প্রধান রিক ওলেসজুক বলেছেন, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। আগুন লাগার কারণ ও সূত্র তদন্ত করছে পুলিশ।

এনবিএস/ওডে/সি

Walton Ads