পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় আইএসের দায় স্বীকার
সোমবার দেশটির বেলুচিস্তানের শিবি জেলায় হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
এর আগে আত্মঘাতী বোমাসহ একটি মোটর সাইকেল পুলিশের ট্রাকে উঠে গেলে বেসামরিক নাগরিক ও পুলিশ সহ ১০ জন নিহত এবং ১২ জন আহত হন। হামলার ঘন্টাখানেক পর দেশটির নব্য গঠিত ইসলামিক সংগঠন তেহরিক -ই- জিহাদ হামলার দায় স্বীকার করেছিলেন।
পরে সোমবার রাতে ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করে আমাক বার্তা সংস্থাকে এক বিবৃতিতে জানায়, আইএসের আব্দুল রহমান নামের এক সদস্য মোটর সাইকেলটি চালিয়ে এ হামলাটি ঘটান। এসময় ২৪ জন আহত হওয়ার দাবী করে গোষ্ঠীটি ।
স্থানীয় পুলিশ প্রধান মাহমুদ নোতেনজাই বলেন, নিহতেরা এসময় প্রত্যাহিক কাজের অংশ হিসেবে পেট্রোল ডিউটিতে নিয়োজিত ছিলেন। প্রাথমিকভাবে ৯ জন নিহত হন। আহতদের নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়েছিল চিকিৎসা দেওয়ার জন্য। শিবি জেলাটি কোয়েটা থেকে ১৫০ কিলোমিটার (৯০ মাইল) পূর্বে অবস্থিত বলে জানান তিনি।
এনবিএস/ওডে/সি