মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, উভয় পাইলট নিহত

 ইতালির রাজধানী রোমের উত্তরপশ্চিমাঞ্চলে মঙ্গলবার মাঝ-আকাশে দু’টি সামরিক প্রশিক্ষণ বিমানের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে উভয় বিমানের পাইলট মারা গেছেন। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একথা জানিয়েছেন। তিনি বলেন, রোমের উত্তরপশ্চিমাঞ্চলে প্রশিক্ষণ মহড়া চালানোর সময় মাঝ-আকাশে বিমান বাহিনীর দু’টি বিমানের মধ্যে সংঘর্ষ ঘটে।

দেশটির বিমান বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউ-২০৮ প্রশিক্ষণ বিমানে দু’’জন পাইলট ছিলেন। প্রশিক্ষণ মিশনে অংশ নিয়েছিলেন তারা। মাঝ-আকাশে সংঘর্ষে উভয় বিমানের পাইলটই নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে সামরিক  দুই বিমানের মধ্যে এ সংঘর্ষের কারণ জানা যায়নি। মেলোনি বলেন,  প্রশিক্ষণ চলাকালে এ  দুর্ঘটনায় বিমান বাহিনীর দুই পাইলটের মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত।

প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত দুই পাইলটের পরিবার এবং বিমান বাহিনীর সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন ইতালির এই প্রধানমন্ত্রী। ইতালির হালকা ধাঁচের ইউ-২০৮ এক-ইঞ্জিন বিশিষ্ট এই বিমান চারজন যাত্রী ও পাইলটকে বহন করতে পারে। দেশটির বিমান বাহিনীর এই বিমানের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৮৫ কিলোমিটার।

এনবিএস/ওডে/সি

Walton Ads