কাতারের প্রধানমন্ত্রী হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ  

কাতারের শীর্ষ কূটনীতিক সাবেক পরররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানিকে দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি গত মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শেখ মোহাম্মদ শপথ পাঠ করান। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কাতার নিউজ এজেন্সি এখবর জানায়।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের মতো কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিও রাষ্ট্রীয় প্রশাসন পরিচালনার জন্য তার পরিবারের সদস্যদের ওপরই ভরসা করেন। নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ তার পরিবারের সদস্য। তবে সরকার প্রধানের পদ পাওয়ার ক্ষেত্রে পারিবারিক পরিচয়ের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের সংকটজনক মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ব্যাপারটিও আমিরের বিবেচনায় ছিল। শেখ মোহাম্মাদ ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি পদত্যাগ করার পর শেখ মোহাম্মাদকে প্রধানমন্ত্রী নিয়োগ করলেন আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি। আমীরের দপ্তর শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানিকে স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগের কথা ঘোষণা করেছে। মন্ত্রী সভার রদবদলের অংশ হিসেবে অর্থমন্ত্রী আলী বিন আহমদ আল-কুওয়ারি ও সাদ আল-কাবিকে পুণ:নিয়োগ দান করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি ২০১৬ সালে দেশের পররাষ্ট্রমন্ত্রী হন। তার পরের বছরই জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগ তুলে কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর।প্রতিবেশী দেশগুলোর নিষেধাজ্ঞার জেরে সীমাহীন ভোগান্তিতে পড়েছিল উপসাগরীয় অঞ্চলের ছোটো দেশ কাতার। ২০২১ সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সৌদি আরব ও বাকি ৩ দেশ।

তেল-গ্যাসে সমৃদ্ধ কাতার বিশ্বের ধনী দেশগুলোর অন্যতম। দেশের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি কাতারের সার্বভৌম বিনিয়োগ তহবিলেরও প্রধান ছিলেন শেখ মোহাম্মদ। মঙ্গলবার এই তহবিলের নতুন চেয়ারম্যান হিসেবে কাতারের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর শেখ বন্দর বিন মোহাম্মদ বিন সৌদ আল থানির নাম ঘোষণা করেন আমির।

এনবিএস/ওডে/সি

Walton Ads