বুস্টার নিয়েও কোভিডে আক্রান্ত বিল গেটস গেলেন আইসোলেশনে 

মাইক্রোসফটের কো-ফাউন্ডার বিল গেটস মঙ্গলবার নিজেই বলেছেন তার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তার কোভিডের সামান্য কিছু উপসর্গ রয়েছে।

মঙ্গলবার টুইটে বিল গেটস বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ মতো আমি যতদিন না আবার সুস্থ হচ্ছি ততদিন আইসোলেশনে রয়েছি। আমার দুটো ভ্যাকসিন এবং বুস্টার ডোজ নেওয়া রয়েছে। দারুণ মেডিকেল টিমের সাহায্য পাচ্ছি আমি।

বিশ্বের প্রথম সারির ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছেন বিল গেটস। বেশ কিছুকাল তিনি ধনীতম ব্যক্তির তালিকায় শীর্ষে ছিলেন। আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন পিছিয়ে পড়া দেশের দিকে বরাবরই সাহায্যের হাত বাড়িয়ে দেন বিল গেটস। কোভিডকালেও বিল গেটস ফাউন্ডেশনের বিলিয়ন ডলারের  অবদান ভোলার নয়।

Walton Ads