ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসানতারা : আগামী বছর উদ্বোধন
বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া নতুন একটি রাজধানী নির্মান করছে। বোর্নিও দ্বীপে নির্মানাধীন নতুন রাজধানীর নাম নুসানতারা। নতুন রাজধানী তৈরিতে ব্যয় ধরা হয়েছে তিন হাজার ২০০ কোটি ডলার।
ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী জাকার্তা বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর একটি। এ নগরীর বায়ু দূষণের মাত্রা বর্তমানে বিপজ্জনক স্তরে রয়েছে । বিশ্বের দুষনকবলে আক্রান্ত শহরগুলোর তালিকায় উপরের দিকে স্থান পেয়েছে জাকার্তা। জলবায়ু পরিবর্তনের কারণে জাকার্তা নগরী পানিতে তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে। এ ছাড়া জাকার্তা ভূমিকম্পন ্প্রবন একটি এলাকা। এসব বিষয় বিবেচনা করে ইন্দোনেশিয়া সরকার একটি নতুন রাজধানী তৈরির কাজ হাতে নিয়েছে।
জাকার্তা থেকে প্রায় দুই হাজার কিলোমিটার উত্তর-পূর্বে বোর্নিও দ্বীপে তৈরি হচ্ছে ইন্দোনেশিয়ার নতুন এই রাজধানী নুসানতারা। ২০২২ সালের মাঝামাঝি সময়ে নুসানতারার নির্মাণ কাজ শুরু হয়েছে । গত ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ নগরীটি নির্মানের শতাংশ কাজ শেষ হয়েছে। বোর্নিওর ঘন জঙ্গলে রাজধানী স্থানান্তর করতে অনেক গাছ কাটা হবে। এতে বনভূমি অনেক প্রাণীর আবাসস্থল নষ্ট হবে। তবে সরকার বলছে, দেশের কল্যাণে এই আধুনিক নগরী গড়ে তোলা হচ্ছে। নতুন রাজধানী নির্মানের কারণে তার আশপাশের জায়গা-জমির বহুগুণ বেড়ে গেছে।
জাকার্তার জনসংখ্যা এখন ৩ কোটিরও বেশি। জাভা সাগরের পানিরস্তর উঁচু হওয়ার কারণে নগরীটি ২০৫০ সাল নাগাদ নগরীর একচতুর্থাং পানিতে তলিয়ে যেতে পারে বলে আশংকা করছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া নগরীর পানি সরবরাহ হ্রাস পেতে পারে বলে জানান, ভূতত্ত্ব বিজ্ঞানী আন্দ্রিয়াস।
২০২৪ সালের ১৭ আগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসে নতুন রাজধানী উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে ২০৪৫ সালের আগস্ট নাগাদ এটির নির্মান কাজ পুরোপুরি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এ রাজধানী আয়তন হবে প্রায় ২ লাখ ৬০ হাজার হেক্টর বা ৬ লাখ ৪২ হাজার ৪৭৪ একর।
এনবিএস/ওডে/সি